এপ্রিল ১১, সিএমজি বাংলা ডেস্ক: ১৩৯তম ক্যান্টন মেলায় প্রথমবারের মতো ৯টি নতুন থিমভিত্তিক প্রদর্শনী অঞ্চল চালু করা হচ্ছে। এসব অঞ্চলে ভোক্তাপর্যায়ের ড্রোন এবং স্মার্ট পরিধানযোগ্য যন্ত্র সংক্রান্ত খাতগুলোকে বিশেষভাবে তুলে ধরা হবে।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে চীনের বৈদেশিক বাণিজ্য কেন্দ্রের এক কর্মকর্তা জানান, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রায় ৬০ শতাংশেরই এখন নিজস্ব ব্র্যান্ড রয়েছে। পাশাপাশি এক-তৃতীয়াংশের বেশি প্রতিষ্ঠান শুধু পণ্য বিক্রির বাইরে গিয়ে ‘পণ্য প্লাস পরিষেবা’ মডেলে রপ্তানি করছে, যা তাদেরকে সমন্বিত সমাধান প্রদানকারী হিসেবে প্রতিষ্ঠিত করছে।
এই পরিবর্তনকে সমর্থন করতে এবারের মেলায় পণ্য রপ্তানি, ব্র্যান্ডিং এবং বৈশ্বিক সম্প্রসারণের পুরো প্রক্রিয়ার সঙ্গে সমন্বয় বাড়ানো হয়েছে। মেলার সমন্বিত বাণিজ্য পরিষেবা কেন্দ্রগুলোকে সংস্করণ ২.০-তে উন্নীত করা হয়েছে, যেখানে গবেষণা ও উন্নয়ন নকশা, ডিজিটাল রূপান্তর এবং বাণিজ্য বিনিয়োগ সহায়তার মতো নতুন পরিষেবা যুক্ত হয়েছে।
১৯৫৭ সালে প্রতিষ্ঠিত এবং বছরে দুবার অনুষ্ঠিত ক্যান্টন ফেয়ার চীনের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক বাণিজ্য মেলা, যা দেশের বৈদেশিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ সূচক।
মেলার ১৩৯তম আসর আগামী ১৫ এপ্রিল শুরু হওয়ার কথা রয়েছে।
জেনিফার/ফয়সল
তথ্য ও ছবি: সিসিটিভি
139th Canton Fair to feature new zones for consumer drones, smart wearables
The 139th China Import and Export Fair, or Canton Fair, will introduce nine new themed exhibition zones for the first time, featuring sectors such as consumer drones and smart wearables to align with evolving global trade demands.
At a press briefing on Friday, an official from the China Foreign Trade Center (CFTC) highlighted that 60 percent of participating enterprises now possess proprietary brands. Furthermore, more than one-third of these exhibitors are transitioning from simply selling products to exporting a comprehensive "product plus service" model, effectively positioning themselves as providers of systematic solutions.
To support this shift, the 139th session is closely aligning with the full lifecycle of product exports, branding, and global expansion. The fair is upgrading its comprehensive trade service stations to version 2.0, incorporating new services that cover research and development design, digital transformation, and trade investment support.
Zhu Yong, director of the China Foreign Trade Center, emphasized the fair's role in showcasing innovation and facilitating procurement through immersive experiences and a surge in new product launches.
"To serve as a trend indicator for new products, we will launch the first-ever 'Light of Design' immersive experience zone under the Canton Fair Design Innovation Award, to showcase the innovation journey of China's intelligent manufacturing. To become a must-visit destination for global procurement, we will host more than 600 new product launch events. Through livestreamed exhibition tours and other interactive formats, the number of new products to be released will increase by 27 percent, while the number of events focusing on emerging and future industries will rise by 30 percent," Zhu said.
Established in 1957 and held biannually, the Canton Fair has been the longest-running of several comprehensive international trade events in China and is regarded as the barometer of the country's foreign trade.
The 139th edition of the fair is scheduled to open on April 15.