এপ্রিল ১১, সিএমজি বাংলা ডেস্ক : ২০২৬ সালের প্রথম তিন মাসে চীনের ফিউচার্স বাজারে লেনদেন ও টার্নওভার দুটোই উল্লেখযোগ্য হারে বেড়েছে। চায়না ফিউচার্স অ্যাসোসিয়েশন প্রকাশিত সর্বশেষ তথ্যে এমনটা বলা হয়েছে।
তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে মার্চ সময়কালে লেনদেনের পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় ৪০ দশমিক ৬৪ শতাংশ বেড়ে ২৬০ কোটি ১০ লাখ লটে পৌঁছেছে। একই সময়ে মোট টার্নওভার ৫৮ দশমিক ৪৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৫৬ দশমিক ৭১ ট্রিলিয়ন ইউয়ানে।
মার্চে বাল্ক পণ্য বাণিজ্য বিশেষভাবে সক্রিয় ছিল। নতুন জ্বালানি খাতেও শক্তিশালী গতি অব্যাহত রয়েছে। লিথিয়াম কার্বনেট ফিউচার্সের টার্নওভার প্রায় ৪ দশমিক ৭ গুণ বেড়েছে, যা নতুন জ্বালানি শিল্প শৃঙ্খলের পণ্যের প্রতি বাজারের বাড়তি আগ্রহকে নির্দেশ করে।
মূল্যবান ধাতুর ক্ষেত্রেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। মার্চে স্বর্ণের ফিউচার লেনদেনের পরিমাণ ১০ ট্রিলিয়ন ইউয়ান অতিক্রম করেছে, যা গত বছরের তুলনায় ৬৮ দশমিক ৫৫ শতাংশ বেশি।
জেনিফার/ফয়সল
তথ্য ও ছবি: সিসিটিভি