Saturday, April 11, 2026
Live

পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটেও লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ানের বন্ধু ও অংশীদার থাকবে চীন: মুখপাত্র

পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটেও লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ানের বন্ধু ও অংশীদার থাকবে চীন: মুখপাত্র
জানুয়ারি ৮, সিএমজি বাংলা ডেস্ক: বৈশ্বিক পরিস্থিতি যেভাবেই পরিবর্তিত হোক না কেন, লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব ও অংশীদারিত্ব অব্যাহত রাখবে চীন—এ কথা জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। বুধবার, বেইজিংয়ে চীন-লাতিন আমেরিকা সহযোগিতা নিয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। মাও নিং বলেন, চীন এবং লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান দেশগুলোর মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ যোগাযোগ ও সহযোগিতার একটি শক্তিশালী ঐতিহ্য রয়েছে। বৈশ্বিক প্রেক্ষাপটে পরিবর্তন এলেও চীন এই অঞ্চলের দেশগুলোর সঙ্গে সহযোগিতা আরও গভীর করতে বন্ধু ও অংশীদার হিসেবে পাশে থাকবে। তিনি আরও বলেন, সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতার মতো মূল স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে উভয় পক্ষ একে অপরকে সমর্থন দিয়ে যাবে। পাশাপাশি, নিজ নিজ জাতীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উন্নয়নপথ অনুসরণ, ক্ষমতার রাজনীতির বিরোধিতা এবং অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। জেনিফার/ফয়সল তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.