জানুয়ারি ২১: পাকিস্তানের অর্থনীতির অন্যতম প্রধান স্তম্ভ হলো কৃষি, যার বিশাল উন্নয়নের সম্ভাবনা রয়েছে। চীনের প্রযুক্তি ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে পাকিস্তানের কৃষি দ্রুত উন্নয়ন অর্জন করতে পারে এবং এক্ষেত্রে পাকিস্তান-চীন সহযোগিতার সম্ভাবনা ব্যাপক। সম্প্রতি ইসলামাবাদে অনুষ্ঠিত ‘২০২৬ পাকিস্তান-চীন কৃষি বিনিয়োগ সম্মেলন’-এ ভাষণ দেওয়ার সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এসব কথা বলেন।
তিনি বলেন, পাকিস্তান কৃষি উৎপাদনশীলতা বাড়াতে আধুনিক প্রযুক্তি ব্যবহারে প্রতিশ্রুতিবদ্ধ। পানির দক্ষ ব্যবহার, আধুনিক কৃষি পদ্ধতি এবং কোল্ড চেইন পরিবহনসহ নানা ক্ষেত্রে দেশটি অগ্রগতি অর্জন করেছে।
শাহবাজ শরিফ কৃষি প্রযুক্তি, তথ্যপ্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তায় চীনের অর্জনের প্রশংসা করেন। তিনি পাকিস্তানের কৃষক, কৃষি প্রতিষ্ঠান এবং তরুণ মেধাবীদের চীনা বিশেষজ্ঞদের সহায়তায় দেশের কৃষি অর্থনীতির উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।
পাকিস্তানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত চিয়াং চাই তোং পাকিস্তানের স্থিতিশীলতা ও সামষ্টিক অর্থনীতি পুনরুদ্ধারের প্রশংসা করে বলেন, চাপের মধ্যেও দুই দেশের অর্থনীতি ইতিবাচক দিকে এগিয়ে যাচ্ছে। এটি নতুন সুযোগ তৈরি করছে এবং দ্বিপক্ষীয় বাস্তবসম্মত সহযোগিতায় নতুন প্রেরণা যোগাচ্ছে। চীন পাকিস্তানের সঙ্গে উন্নয়ন পরিকল্পনার সমন্বয় আরও গভীর করতে এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী উপলক্ষে চীন-পাকিস্তান সম্পর্ককে একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে চায়।
(রুবি/তৌহিদ/সুবর্ণা)
巴基斯坦总理:中国经验可促进巴农业快速发展
新华社伊斯兰堡1月20日电(记者杨恺)巴基斯坦总理夏巴兹日前表示,农业是巴基斯坦经济的支柱产业,发展潜力巨大。通过借鉴中国的技术和经验,巴农业可实现快速发展,巴中合作前景广阔。
由巴基斯坦国家粮食安全与研究部主办的2026巴中农业投资大会19日在巴首都伊斯兰堡举办。夏巴兹在致辞中说,巴基斯坦正致力于运用现代技术提高农业生产力,在高效用水、现代耕作法、冷链运输等领域取得进步。
夏巴兹称赞中国在农业技术、信息技术和人工智能等领域取得的成就,呼吁巴农民、农业机构和青年人才在中国专家帮助下助力巴农业经济发展。他期待两国以巴中建交75周年为契机,通过中巴经济走廊“2.0升级版”建设,以更加深入的合作推动双边经济可持续增长。
中国驻巴基斯坦大使姜再冬积极评价巴方宏观经济企稳复苏,表示两国经济顶压前行、向好发展,为推进双边务实合作创造新机遇、注入新动力,中方愿与巴方深化发展规划对接,推动中巴关系在两国建交75周年之际再上新台阶、实现新跨越。
পাকিস্তানের কৃষির দ্রুত উন্নয়নে চীনা অভিজ্ঞতা সহায়ক: পাক প্রধানমন্ত্রী
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.