এপ্রিল ৮: ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ স্থানীয় সময় (মঙ্গলবার) ভোরে এক বিবৃতিতে বলেছে, ইরান তার প্রতিপক্ষদের সমস্ত প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং একটি দশ-দফা পরিকল্পনা তৈরি করেছে, যা পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে জমা দেওয়া হয়েছে। নিরাপত্তা পরিষদে একটি বাধ্যবাধকতামূলক প্রস্তাব পাসের মাধ্যমে এই সমস্ত বিষয় অনুমোদিত হতে হবে।
বিবৃতিতে বলা হয়, আগামী ১০ এপ্রিল ইসলামাবাদে আলোচনা শুরু হবে এবং ইরান এই প্রক্রিয়ার জন্য দুই সপ্তাহ সময় বরাদ্দ করেছে, যা দু’পক্ষের সম্মতিতে বাড়ানো যেতে পারে। আলোচনা ব্যর্থ হলে যুদ্ধের জন্য প্রস্তুত ইরান।
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ স্থানীয় সময় (মঙ্গলবার) ভোরে এক বিবৃতিতে জানিয়েছে যে, তারা সর্বোচ্চ নেতার পরামর্শে ও সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদনের ভিত্তিতে পাকিস্তানের যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করে।
বিবৃতিতে বলা হয়েছে, ইরান এই যুদ্ধে তার প্রায় সকল উদ্দেশ্য অর্জন করেছে এবং শত্রুপক্ষ একটি ‘ঐতিহাসিক ও পূর্ণাঙ্গ পরাজয়’ বরণে বাধ্য করেছে। ইরান ‘তার মহান অর্জনসমূহ সুসংহত না হওয়া পর্যন্ত, এই অঞ্চলে একটি নতুন নিরাপত্তা ও রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত না-হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাবে’ এবং এর বিস্তারিত নির্ধারণের জন্য ইসলামাবাদে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছে, ‘যাতে সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে রাজনৈতিক আলোচনার মাধ্যমে বিজয়ের অর্জনসমূহ সুসংহত করা যায়’। (ওয়াং হাইমান/আলিম/ছাই)
সূত্র: সিএমজি