পুনঃব্যবহারযোগ্য তরল জ্বালানির রকেটের প্রথম অফশোর টেস্ট প্ল্যাটফর্ম চালু

পুনঃব্যবহারযোগ্য তরল জ্বালানির রকেটের প্রথম অফশোর টেস্ট প্ল্যাটফর্ম চালু
জানুয়ারি ২৪, সিএমজি বাংলা ডেস্ক: পুনঃব্যবহারযোগ্য তরল জ্বালানিভিত্তিক রকেট উৎক্ষেপণ ও পুনরুদ্ধারে চীন তার প্রথম অফশোর টেস্ট প্ল্যাটফর্ম চালুর প্রস্তুতি নিচ্ছে। এর মাধ্যমে মহাকাশ অভিযানের ব্যয় কমানো এবং বাণিজ্যিক মহাকাশ সক্ষমতা আরও জোরদারের লক্ষ্য নিয়েছে দেশটি। পূর্ব চীনের শানতোং প্রদেশের হাইইয়াং শহরের ওরিয়েন্টাল অ্যারোস্পেস পোর্টে অবস্থিত প্ল্যাটফর্মটি এখন নির্মাণের শেষ পর্যায়ে রয়েছে। এটি চীনের একমাত্র বাণিজ্যিক সামুদ্রিক উৎক্ষেপণ ঘাঁটি। ৫ ফেব্রুয়ারির দিকে প্ল্যাটফর্মটি পরীক্ষামূলকভাবে চালু হওয়ার কথা রয়েছে। উপকূল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে কৃত্রিম দ্বীপে নির্মিত প্ল্যাটফর্মটিতে তরল রকেট স্থাপনের জন্য হাইড্রলিক লঞ্চ স্ট্যান্ড, উচ্চতাপ সহনশীল ফ্লেম ট্রেঞ্চ এবং পানির মাধ্যমে তাপ ও শব্দ কমানোর ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি তরল অক্সিজেন, তরল নাইট্রোজেন, কেরোসিন ও মিথেন সংরক্ষণ ও সরবরাহের অবকাঠামোও গড়ে তোলা হয়েছে। এ পর্যন্ত হাইইয়াং ঘাঁটি থেকে ২২টি সামুদ্রিক উৎক্ষেপণে ১৩৭টি স্যাটেলাইট কক্ষপথে পাঠানো হয়েছে। সেগুলো ছিল কঠিন জ্বালানির রকেট। নতুন প্ল্যাটফর্মটি তরল ও পুনঃব্যবহারযোগ্য রকেটের জন্য তৈরি। এর বহনক্ষমতা বেশি, ব্যয়ও হবে কম। ফয়সল/শুভ তথ্য ও ছবি: সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.