টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো)-র গতকাল (রোববার) সন্ধ্যায় প্রকাশিত এক বিবৃতি অনুসারে, সেদিন বিকেলে একটি পাম্প বিকল হওয়ার কারণে, ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট ১-এর ফুয়েল পুলের শীতলীকরণ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। এ পর্যন্ত কোনো তেজস্ক্রিয়তা নিঃসরণ বা হতাহতের খবর পাওয়া যায়নি।
বর্তমানে টেপকো বিকলতার কারণ তদন্ত করছে এবং শীতলীকরণ ব্যবস্থাটি পুনরায় চালু করার জন্য পাম্পগুলো মেরামত করতে কাজ করছে বলে জানা গেছে। (প্রেমা/আলিম/ছাই)