চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, বসন্ত উৎসবের ৯ দিনের ছুটিতে চীনজুড়ে পর্যটন খাতে রেকর্ড প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। দর্শনার্থীর সংখ্যা ও পর্যটন ব্যয়—উভয় ক্ষেত্রেই নতুন উচ্চতা স্পর্শ করেছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারি শুরু হয়ে সোমবার শেষ হওয়া ছুটির সময়ে চীনে মোট ৫৯ কোটি ৬০ লাখ বার অভ্যন্তরীণ ভ্রমণ রেকর্ড করা হয়েছে, যা ২০২৫ সালের আট দিনের বসন্ত উৎসবের ছুটির তুলনায় সাড়ে ৯ কোটি বার বেশি।
এই সময়ে দেশীয় পর্যটন ব্যয় দাঁড়িয়েছে ৮০৩ দশমিক ৫ বিলিয়ন ইউয়ান। পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, বরফ ও তুষারভিত্তিক পর্যটন এবং শীতকালীন রৌদ্রোজ্জ্বল অঞ্চলে ভ্রমণ ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। এ ছাড়া আন্তর্জাতিক পর্যটকদের মধ্যেও চীনে বসন্ত উৎসব উদযাপনের জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলেও উল্লেখ করেছে মন্ত্রণালয়।
জেনিফার/ফয়সল তথ্য: সিনহুয়া,
ছবি: চায়না ডেইলি