ডিসেম্বর ২২, সিএমজি বাংলা, ঢাকা: চীন-দক্ষিণ এশিয়া সহযোগিতা এ অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে। পাশাপাশি এ সহযোগিতা ভবিষ্যত উন্নয়ন, বাণিজ্য, অবকাঠামো নির্মাণ, সংস্কৃতি বিনিময় ও মানুষে মানুষে সহযোগিতা বৃদ্ধির এক বৃহৎ কাঠামোয় পরিণত হবে বলে মন্তব্য করেছেন সাংহাই ইন্সটিটিউটস অব ইন্টারন্যাশনাল স্টাডিজ এর প্রেসিডেন্ট অধ্যাপক ছেন তোং সিয়াও।
সোমবার সকালে বাংলাদেশের রাজাধানী ঢাকার গল্ফ ক্লাবে অনুষ্ঠিত চীন দক্ষিণ-এশিয়া উন্নয়ন সহযোগিতা বিষয়ক সেমিনারে এ মন্তব্য করেন তিনি।
"একটি সহযোগিতামূলক ভবিষ্যত গঠন: দক্ষিণ এশিয়ার জনগণের জন্য আঞ্চলিক স্থিতিশীলতা এবং ভারত মহাসাগরের নিরাপত্তাকে টেকসই অর্থনৈতিক মুক্তিতে রূপান্তরিত করতে চীন-দক্ষিণ এশিয়া সহযোগিতাকে কাজে লাগানো "- প্রতিপাদ্যে আয়োজিত এ সেমিনারে সৌদি আরব ও নরওয়ের সাবেক অ্যাম্বাসেডর আহমেদ এ ফুয়াদ বলেন, অনেক প্রতিকূলতা স্বত্ত্বেও চীন দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে সহযোগি হয়ে উন্নয়ণ প্রচেষ্টা চালাচ্ছে। এর ফলে দারিদ্রতা, প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ু পরিবর্তন মোকাবেলাসহ বিভিন্ন ক্ষেত্রে সফলতা এসেছে।
অনুষ্ঠানে জানানো হয়, সিনো–সাউথ এশিয়া ডেভেলপমেন্ট এন্ড কোঅপারেশন মূলত চীন ও দক্ষিণ এশিয়ার দেশ সমূহ- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভূটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও আফগানিস্তানের মধ্যে অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, বাণিজ্য, বিনিয়োগ এবং কূটনৈতিক সম্পর্কের উন্নয়ন প্রক্রিয়া।
ভূ-রাজনৈতিক সীমাবদ্ধতা, নিরাপত্তা উদ্বেগের পাশাপাশি অনাকাঙ্ক্ষিত হুমকি এবং অভ্যন্তরীণ আর্থ-সামাজিক দুর্বলতা থেকে সৃষ্ট নিরাপত্তাহীনতা এবং অস্থিতিশীলতা প্রতিনিয়ত দেশগুলোকে চ্যালেঞ্জের মুখে ফেলছে। ফলে উন্নয়ণও বাধাগ্রস্ত হচ্ছে। এসব বাধা কাটিয়ে উঠতে, সহযোগিতামূলক নিরাপত্তা এবং দৃশ্যমান অর্জনের একটি নতুন দৃষ্টান্ত জরুরিভাবে প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা।
৩ পর্ব সাজনো দিনব্যাপী এ আয়োজনে, বাণিজ্য ভারসাম্যহীনতা এবং সুষম প্রবৃদ্ধির সুযোগ, বিনিয়োগের ধরণ ও যৌথ উদ্যোগ এবং মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়গুলো গুরুত্ব পায়।
অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তন সহযোগিতা ও সবুজ উদ্যোগ, সাংস্কৃতিক, শিক্ষাগত ও পর্যটন বিনিময় এবং দারিদ্র্য, স্বাস্থ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে চ্যালেঞ্জগুলো তুলে ধরেন বক্তারা।
জেনিফার/শুভ
তথ্য ও ছবি: চায়না মিডিয়া গ্রুপ।
বাংলাদেশে চীন-দক্ষিণ এশিয়া উন্নয়ন সহযোগিতা সেমিনার অনুষ্ঠিত
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.