নভেম্বর ২১, সিএমজি বাংলা ডেস্ক: বাংলাদেশের রাজধানী ঢাকায় ভূমিকম্পে ভবনের রেলিং ও দেওয়াল ধ্বসে দুই শিশুসহ ছয়জন নিহত এবং বিভিন্ন স্থানে শতাধিক মানুষের আহত হওয়ার খবর পাওয়া গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এমনকি আহতদের মধ্যে অনেকে গুরুতর অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে ভবন হেলে পড়া ও ফাটল দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে বংশালের কসাইটুলিতে ভূমিকম্পের সময় হঠাৎ করে ৫ তলা বিল্ডিংয়ের রেলিং ধ্বসে পড়ে তিনজন পথচারী ঘটনাস্থলেই নিহত হন। নিহতরা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত হয়েছেন।
এ ছাড়া নারায়ণগঞ্জ ও নরসিংদীতে দেওয়াল চাপা পড়ে দুইশিশু ও এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
বংশাল থানার ডিউটি অফিসার আশীষ কুমার ঘোষ জানান, ভূমিকম্পের সময় ভবনের রেলিং ধ্বসে পড়ায় তিন পথচারী নিহত হয়েছেন। ঘটনাস্থলে আমাদের সদস্যরা উপস্থিত আছেন। নিহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের নামপরিচয় এখনো জানতে পারিনি।
৫ দশমিক ৭ মাত্রার এ ভূমিকম্পে দেশটির বিভিন্ন অঞ্চরে আতঙ্কিত হয়ে, ভবন থেকে নিচে লাফ দিয়ে এবং নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে আহত হয়েছেন শতাধিক মানুষ।
এদিকে ভূমিকম্পের জেরে ঢাকার কলাবাগান, বাড্ডা, ধানমন্ডি, উত্তরা, নিউমার্কেটসহ বিভিন্ন এলাকায় কয়েকটি ভবনে ফাটল, পলেস্তারা খসে পড়া কিংবা হেলে পড়ার ঘটনা ঘটেছে।
বাংলাদেশের ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, আমরা এখন পর্যন্ত চারটি বিল্ডিংয়ের ধস ও হেলে পড়ার খবর নিশ্চিত হতে পেরেছি।
অন্যদিকে দেশজুড়ে ঘটে যাওয়া শক্তিশালী ভূমিকম্পের কারণে দেশের বিভিন্ন স্থানে অবস্থিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও সরবরাহ ব্যবস্থায় সাময়িক বিঘ্ন ঘটেছে। শুক্রবার এক বার্তায় এ তথ্য জানিয়েছে পিডিবি। বার্তায় বলা হয়, দুর্ঘটনা পরবর্তী সময়ে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা অব্যাহত রয়েছে।
এর আগে শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে হওয়া এ ভূমিকম্পে তীব্র ঝাঁকুনি অনুভূত হয় ঢাকায়। এতে বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী।
শুভ/ফয়সল
বাংলাদেশে ভূমিকম্পে দুই শিশুসহ নিহত ৬, আহত শতাধিক
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.