Saturday, April 11, 2026
Live

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত
জানুয়ারি ৮, সিএমজি বাংলা ডেস্ক: বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বুধবার এই সাক্ষাৎ করেন তিনি। এসময় তারা চীন–বাংলাদেশ সম্পর্ক ও সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করেন। সাক্ষাতে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিএনপির চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পুনরায় গভীর শোক ও সমবেদনা জানান। তিনি বলেন, চীন ও বাংলাদেশ পরস্পরের কৌশলগত সহযোগী অংশীদার। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে দুই দেশ একে অপরকে সম্মান করেছে, সমতার ভিত্তিতে সম্পর্ক বজায় রেখেছে এবং পারস্পরিক লাভজনক সহযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্কে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। রাষ্ট্রদূত আরও উল্লেখ করেন, চীনের কমিউনিস্ট পার্টি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। তিনি জানান, বিএনপির সঙ্গে বিনিময় ও সহযোগিতা আরও জোরদার করতে এবং চীন–বাংলাদেশ বন্ধুত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চীন প্রস্তুত। বাংলাদেশের সাধারণ নির্বাচন দেশটির অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে তিনি বলেন, চীন সবসময়ই অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অটল। এসময় তারেক রহমান এক-চীন নীতির প্রতি বিএনপির দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের উন্নয়নে চীনের দীর্ঘমেয়াদি সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, চীন বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু ও গুরুত্বপূর্ণ অংশীদার। দুই দল ও দুই দেশের মধ্যে বন্ধুত্ব আরও জোরদার করে উভয় দেশের জনগণের কল্যাণে কাজ করতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। নাহার/ফয়সল তথ্য ও ছবি: চীনা দূতাবাস

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.