Saturday, April 11, 2026
Live

বিদেশি কর্মীদের জন্য ডিজিটাল পর্যটন ও পেমেন্ট সুবিধা বাড়াচ্ছে চীন

বিদেশি কর্মীদের জন্য ডিজিটাল পর্যটন ও পেমেন্ট সুবিধা বাড়াচ্ছে চীন
ফেব্রুয়ারি ৬, সিএমজি বাংলা ডেস্ক: বিদেশী কর্মী ও চীনের মূল ভূখণ্ডের বাইরের ব্যক্তিদের জন্য ডিজিটাল পরিষেবা আরও সহজলভ্য করতে নতুন নির্দেশিকা জারি করেছে চীনা কর্তৃপক্ষ। সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন অব চায়না সিএসি, সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় এবং পিপলস ব্যাংক অব চায়নাসহ মোট ১১টি বিভাগ যৌথভাবে এই নির্দেশিকা প্রণয়ন করেছে। বৃহস্পতিবার সিএসি–এর ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয়। নির্দেশিকায় দেশের ডিজিটাল পরিবেশকে আরও আন্তর্জাতিক ও ব্যবহারবান্ধব করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিদেশি কর্মীদের জন্য বিদ্যমান ডিজিটাল সেবার বাধা দূর করতে ১৪টি পদক্ষেপ নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে রয়েছে সহজলভ্য টেলিযোগাযোগ পরিষেবা প্রদান এবং মূল ভূখণ্ডে বিদেশি ই-ওয়ালেট ব্যবহারের সুবিধা বাড়ানো। এ ছাড়া বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে বিদেশি ভাষার অনুবাদ সুবিধা যুক্ত করার আহ্বান জানানো হয়েছে। পর্যটন, কেনাকাটা ও খাদ্যসেবায় বিদেশিদের অভিজ্ঞতা উন্নত করতে সমন্বিত ডিজিটাল তথ্য মোবাইল অ্যাপের মাধ্যমে সরবরাহের কথাও বলা হয়েছে। একই সঙ্গে সাইবার নিরাপত্তা, ডেটা সুরক্ষা এবং ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষার প্রয়োজনীয়তাও উল্লেখ করা হয়েছে। জেনিফার/ফয়সল তথ্য ও ছবি: সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.