ফয়সল আবদুল্লাহ: দক্ষিণ চীনের হাইনান প্রদেশের উপকূলীয় শহর বো’আও। এখানেই আছে বো’আও লেছেং আন্তর্জাতিক মেডিকেল ট্যুরিজম পাইলট জোন। অঞ্চলটির আরেক নাম ‘হোপ সিটি’ বা আশার শহর। বিরল রোগে আক্রান্ত রোগী ও তাদের পরিবারের জন্য এই অঞ্চল আক্ষরিক অর্থেই হয়ে উঠছে নতুন আশার কেন্দ্র।
চার বছর বয়সী হাওহাও জন্মগতভাবে শ্রবণশক্তিহীন। পূর্ব চীনের আনহুই প্রদেশে তার প্রথম কক্লিয়ার ইমপ্লান্ট করা হলেও দ্বিতীয় অস্ত্রোপচারের জন্য পরিবারটি এসেছে হাইনানে।
হাওহাওর দাদি জানালেন, ‘ডাক্তার বলেছিলেন জিনগত ত্রুটির কারণে ওর দুই কানে গুরুতর সমস্যা আছে। আগে বিশ্বাসই করতাম না সে শুনতে পারবে। এখানে এসে মনে হচ্ছে, এই চিকিৎসা ওর জীবন সত্যিই বদলে দেবে।’
পাইলট জোনের বিশেষ নীতির কারণে হাওহাও পাচ্ছে সর্বশেষ প্রজন্মের কক্লিয়ার ইমপ্লান্ট, যেখানে ব্যবহৃত হচ্ছে চীনের প্রথম স্ট্যাবিলাইজিং রোবোটিক আর্ম প্রযুক্তি।
এখানে আমদানি করা চিকিৎসা যন্ত্রপাতিতে শুল্কমুক্ত সুবিধা থাকায় চিকিৎসা ব্যয়ও তুলনামূলকভাবে কম।
বো’আও সুপার হাসপাতালের ডেপুটি চিফ ফিজিশিয়ান (ইএনটি) ছুই চিংওয়েই জানালেন, ‘হাইনানের শুল্কমুক্ত নীতির কারণে কক্লিয়ার ইমপ্লান্ট তুলনামূলকভাবে সস্তা। স্বাস্থ্যবিমার আওতায় খরচের একটি অংশ ফেরত পাওয়ায় রোগীদের ওপর আর্থিক চাপ অনেক কমে গেছে।’
এখন এই অঞ্চলে ৩০টির বেশি দেশি-বিদেশি শীর্ষ চিকিৎসা প্রতিষ্ঠান কাজ করছে। বিদেশে অনুমোদন পাওয়া যে ৫০০ শতাধিক ওষুধ ও চিকিৎসা যন্ত্র এতদিন স্থানীয় বাজারে পাওয়া যেত না, সেগুলোকেও এখন রোগীদের ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।
হাইনানের এই মেডিকেল ট্যুরিজম মডেল শুধু চিকিৎসার নতুন দিগন্তই খুলছে না, বরং আন্তর্জাতিক স্বাস্থ্যসেবার মানচিত্রেও চীনকে নিয়ে যাচ্ছে এক নতুন উচ্চতায়।
সূত্র: সিএমজি
বিরল রোগে আক্রান্তদের আশার শহর বো’আও
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.