জানুয়ারি ২৯, সিএমজি বাংলা ডেস্ক: নবায়নযোগ্য জ্বালানি সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে চীন। দেশটির বাস্তুসংস্থান ও পরিবেশ মন্ত্রণালয়ের তথ্যমতে, ১৪তম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২১–২০২৫) সময়কালে কার্বন নির্গমন হ্রাসে এসেছে চোখে পড়ার মতো সাফল্য।
বুধবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এই সময়ে চীন বিশ্বব্যাপী বৃহত্তম পরিচ্ছন্ন বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা এবং সবচেয়ে বড় পরিবেশবান্ধব ইস্পাত উৎপাদন ব্যবস্থা তৈরি করেছে। একই সঙ্গে দেশটিতে নতুন শক্তির যানবাহনের বাজারে প্রবেশের হার ৫০ শতাংশ ছাড়িয়ে গেছে। গুরুত্বপূর্ণ অঞ্চল ও শিল্পখাতে সবুজ পরিবহনের অংশ ৭৮ শতাংশে পৌঁছেছে।
মন্ত্রণালয় আরও জানায়, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একটি বড় মাইলফলক হিসেবে চীন বিশ্বের বৃহত্তম কার্বন নির্গমন বাণিজ্য বাজারও গড়ে তুলেছে। ২০২৫ সালের শেষ নাগাদ এই বাজারে কার্বন নির্গমন ভাতা দেওয়া হয়েছে ৮৬ কোটি ৫০ লাখ টনে।
এ ছাড়াও, চীন একটি জাতীয় স্বেচ্ছাসেবী গ্রিনহাউস গ্যাস নির্গমন বাণিজ্য বাজার চালু করেছে এবং পণ্যভিত্তিক কার্বন ফুটপ্রিন্ট ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। গুরুত্বপূর্ণ খাতগুলোতে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় সক্ষমতা বাড়াতে চীন সরকার ‘জাতীয় জলবায়ু পরিবর্তন অভিযোজন কৌশল ২০৩৫’ প্রকাশ করেছে।
জেনিফার/ফয়সল
তথ্য ও ছবি: সিজিটিএন
বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন জ্বালানি ব্যবস্থা চীনে
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.