মার্চ ২৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনে বিনিয়োগ ও ব্যবসার সুযোগকে কাজে লাগাতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় আর্থিক ও অর্থনৈতিক বিষয়ক কমিটির কার্যালয়ের নির্বাহী উপ-পরিচালক হান ওয়েনসিও।
রোববার বেইজিংয়ে চায়না ডেভেলপমেন্ট ফোরাম ২০২৬-এ যোগ দিয়ে তিনি বলেন, আগামীতে স্থিতিশীল ও উচ্চমানের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখবে চীন। এতে বিশ্ব অর্থনীতিতে ইতিবাচক গতি বজায় থাকবে। চীনের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা নতুন সুযোগ সৃষ্টি ও সম্প্রসারণের একটি রূপরেখা বলে জানান এ শীর্ষ কর্মকর্তা।
হান আরও বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্বজুড়ে অনিশ্চয়তা থাকলেও চীন আগামী পাঁচ বছরে সংস্কার কার্যক্রম আরওে এগিয়ে নেবে। বিশেষ করে টেলিযোগাযোগ, স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতে বিদেশি বিনিয়োগের সুযোগ বাড়বে।
দায়িত্বশীল বৃহৎ দেশ হিসেবে চীন নিজস্ব বাজার উন্মুক্ত করেছে, উন্নতমানের পণ্য আমদানিও বাড়িয়েছে। কূটনৈতিক সম্পর্ক রয়েছে এমন স্বল্পোন্নত দেশের জন্য শতভাগ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিয়েছে বলেও জানান তিনি।
লুৎফর/ফয়সল
তথ্য ও ছবি: সিজিটিএন