এপ্রিল ৬, সিএমজি বাংলা ডেস্ক : জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ৬১তম অধিবেশনে বিশ্ব মানবাধিকার শাসনব্যবস্থা সংস্কার ও উন্নয়নে সব দেশের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছে চীন। জেনেভায় অনুষ্ঠিত এই অধিবেশনে চীনের স্থায়ী প্রতিনিধি চিয়া কুইত্য এ আহ্বান জানান।
জেনেভায় জাতিসংঘ কার্যালয় ও সুইজারল্যান্ডে অবস্থিত অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় চীনের স্থায়ী প্রতিনিধি চিয়া কুইত্য বলেন, আন্তর্জাতিক মানবাধিকার উন্নয়নে চীন সব দেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত। তিনি মানবজাতির অভিন্ন ভবিষ্যৎ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অধিবেশনের সাধারণ আলোচনায় চীন উল্লেখ করে, মানবাধিকার কাউন্সিল প্রতিষ্ঠার ২০তম বার্ষিকীকে সামনে রেখে মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নের মূল লক্ষ্য পুনর্বিবেচনা করা জরুরি। এ লক্ষ্যে বাস্তবধর্মী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
এই অধিবেশনজুড়ে চীন বৈশ্বিক মানবাধিকার শাসনব্যবস্থা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচি গ্রহণ করে। জেনেভায় চীনের স্থায়ী মিশন “সবার জন্য প্রবেশগম্যতা” শীর্ষক একটি সংলাপের আয়োজন করে, যেখানে জাতিসংঘের প্রথম প্রবেশগম্যতা বিষয়ক প্রস্তাব বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়—যা চীনের উদ্যোগে গৃহীত।
এ ছাড়া ৬৩টি দেশের পক্ষে চীন একটি যৌথ বিবৃতি প্রদান করে, যেখানে গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভের মানবাধিকার সম্পর্কিত দিকগুলো তুলে ধরা হয় এবং একটি ন্যায্য, সমতাভিত্তিক ও পারস্পরিক লাভজনক বৈশ্বিক মানবাধিকার ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানানো হয়।
ঐশী/হাশিম
তথ্য ও ছবি :সিসিটিভি।