Saturday, April 11, 2026
Live

বেইজিংয়ে কলেজ শিক্ষার্থীদের জন্য এআই উদ্ভাবনী প্রতিযোগিতা

বেইজিংয়ে কলেজ শিক্ষার্থীদের জন্য এআই উদ্ভাবনী প্রতিযোগিতা
ডিসেম্বর ২৮, সিএমজি বাংলা ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক উদ্ভাবনে তরুণদের আরও বেশি সম্পৃক্ত করতে উঠেপড়ে লেগেছে চীন। আর সেই লক্ষ্যে বেইজিংয়ে শুরু হয়েছে কলেজ শিক্ষার্থীদের জন্য বিশেষ এআই প্রতিযোগিতা। শনিবার বেইজিং ইউনিভার্সিটি অব টেকনোলজিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় প্রথম ‘বেইজিং কলেজ স্টুডেন্টস এআই+ ইনোভেশন কম্পিটিশন’। বেইজিংয়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে এই প্রতিযোগিতা। নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে একাধিক ধাপের বাছাই ও সুপারিশ প্রক্রিয়া শেষে মোট ২২২টি দল প্রতিযোগিতার মূল পর্বে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। অংশগ্রহণকারীরা কেবল প্রযুক্তিগত দক্ষতাই নয়, বাস্তব সমস্যার সমাধানে এআইয়ের ব্যবহারিক প্রয়োগের দিকেও মনোযোগ দিয়েছেন। প্রতিযোগিতার মূল ফোকাস রাখা হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ প্রয়োগক্ষেত্রে। এর মধ্যে রয়েছে এম্বডিড ইন্টেলিজেন্স, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা সরাসরি বাস্তব পরিবেশ ও যন্ত্রের সঙ্গে সমন্বয় করে কাজ করে, এবং মেডিকেল ইমেজিং ডায়াগনসিস, যা আধুনিক স্বাস্থ্যসেবায় দ্রুত ও নির্ভুল রোগ নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আয়োজকদের মতে, এই প্রতিযোগিতার উদ্দেশ্য শুধু একটি প্রযুক্তি প্রদর্শনী নয়। এর মাধ্যমে উদ্ভাবনী মেধা বিকাশ, শিল্প ও শিক্ষার গভীর সমন্বয় এবং বাস্তবমুখী গবেষণাকে উৎসাহিত করা হচ্ছে। একই সঙ্গে এটি বেইজিংকে আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য এবং জাতীয় এআই উন্নয়ন কৌশলের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। তরুণ শিক্ষার্থীদের সৃজনশীল ভাবনা ও একাডেমিক শক্তি ভবিষ্যতের এআই অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশাই এই উদ্যোগের মূল প্রেরণা। ফয়সল/শুভ তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.