জানুয়ারি ২৮: চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও ল্যচি, গতকাল (মঙ্গলবার) বিকেলে বেইজিংয়ের গণমহাভবনে, সেনেগালের জাতীয় পরিষদের স্পিকার মালিক এনদিয়ায়ে’র সঙ্গে এক বৈঠকে মিলিত হন।
বৈঠকে চাও ল্যচি বলেন, চীন ও সেনেগাল পারস্পরিক সমর্থন, অভিন্ন উন্নয়ন, ঐক্য ও সমন্বয়ের আন্তরিক অংশীদার। চীন সেনেগালের সাথে দু’দেশের সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক সমৃদ্ধ করে, নতুন যুগে সর্বাক্ষণিক চীন-আফ্রিকা অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠার জন্য আরও বেশি অবদান রাখতে ইচ্ছুক।
তিনি বলেন, দু’পক্ষের উচিত উচ্চমানের পারস্পরিক কল্যাণকর সহযোগিতা সম্প্রসারণ করে, ‘পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনা’ ও ‘সেনেগাল ২০৫০ ভিশন-এর কৌশলগত সংযুক্তি জোরদার করা; শিল্পায়ন ও কৃষির আধুনিকায়ন, বাণিজ্যিক বিনিয়োগ, নতুন শক্তি ও ডিজিটাল অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সুপ্তশক্তি উন্মোচন করা। এ ছাড়া, ‘চীন-আফ্রিকা সাংস্কৃতিক বিনিময় বছর’-কে কাজে লাগিয়ে, সংস্কৃতি, শিক্ষা, মিডিয়া, যুব, চিকিত্সা ও স্বাস্থ্য, ক্রীড়া ও স্থানীয়সহ বিভিন্ন ক্ষেত্রের বিনিময় গভীরতর করে, চীন-সেনেগাল, চীন-আফ্রিকা মৈত্রীর বন্ধনকে আরও দৃঢ় করা জরুরি।
মালিক বলেন, তাঁর দেশ দৃঢ়তার সাথে ‘এক-চীননীতি’ অনুসরণ করে যাবে। তিনি প্রেসিডেন্ট সি চিনপিংয়ের উত্থাপিত চারটি বিশ্ব উদ্যোগের প্রশংসা করেন এবং অর্থনৈতিক উন্নয়নে তার দেশকে চীনের দেওয়া মূল্যবান সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, সেনেগালের জাতীয় পরিষদ চীনের জাতীয় গণকংগ্রসের সাথে বিনিময় ও সহযোগিতা গভীরতর করে, সেনেগাল-চীন সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী।
সূত্র: সিএমজি
বেইজিংয়ে চাও ল্যচি-র সঙ্গে সেনেগালের স্পিকারের বৈঠক
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.