এপ্রিল ৯: চীনের জাতীয় গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের ভাইস-চেয়ারম্যান সিয়ান হুই, আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে, থাইল্যান্ডের রাজকুমারী মহা চাক্রি সিরিনধর্নের সাথে এক বৈঠকে মিলিত হন।
বৈঠকে তিনি চীনের দুই অধিবেশন এবং চীনের অর্থনৈতিক উন্নয়ন পরিস্থিতি তুলে ধরেন। তা ছাড়া, তাঁরা দু’দেশের রাষ্ট্রীয় প্রধানদের গুরুত্বপূর্ণ মতৈক্য কার্যকর করা, বিনিময় ও সহযোগিতা গভীরতর করা, এবং চীন-থাই অভিন্ন কল্যাণের সমাজ গড়ার কাজ বেগবান করা নিয়ে মত বিনিময় করেন। (প্রেমা/আলিম/ছাই)