বেইজিংয়ে বিসিওয়াইএসএ’র বার্ষিক সদস্য সম্মেলন অনুষ্ঠিত, ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা

বেইজিংয়ে বিসিওয়াইএসএ’র বার্ষিক সদস্য সম্মেলন অনুষ্ঠিত, ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা
ডিসেম্বর ১৮, সিএমজি বাংলা ডেস্ক: বাংলাদেশ-চীন ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (বিসিওয়াইএসএ)-এর বার্ষিক সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ২০২৫-২৬ সেশনের জন্য ৩১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। গেল রোববার বেইজিং থেকে অনলাইনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিওয়াইএসএ’র সভাপতি জান্নাতুল আরিফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দিন। সম্মানিত অতিথি ছিলেন ঢাকাস্থ চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর জনাব লি শাওফেং। এছাড়া বাংলাদেশ ও চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গবেষক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে গত এক বছরের কার্যক্রমের উপর একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের কল্যাণে বিসিওয়াইএসএ’র ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতে বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদারে সংগঠনটির সঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। সম্মেলনে ২০২৫-২৬ সেশনের নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন পিএইচডি গবেষক ডা. মোঃ মনিরুজ্জামান শিহাব এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোঃ আমিরুল ইসলাম। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁদের বক্তব্যে সংগঠনের ধারাবাহিক অগ্রযাত্রা অব্যাহত রাখার অঙ্গীকার করেন। ২০১৬ সালে প্রতিষ্ঠিত বিসিওয়াইএসএ চীন প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী ও পেশাজীবীদের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে দীর্ঘদিন ধরে শিক্ষা, সংস্কৃতি ও দ্বিপাক্ষিক বন্ধুত্ব উন্নয়নে কাজ করে যাচ্ছে। ঐশী/জেনিফার

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.