মার্চ ২৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বেইজিং স্টক এক্সচেঞ্জে (বিএসই) তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা তিনশ’র মাইলফলক ছুঁয়েছে বলে শুক্রবার জানিয়েছে কর্তৃপক্ষ।
তালিকাভুক্ত প্রতিষ্ঠানের মধ্যে ৮৩ শতাংশই উৎপাদনশিল্পভিত্তিক কোম্পানি। এসব প্রতিষ্ঠান ১১টি শিল্পশ্রেণির আওতায় ৩৭টি খাতে বিস্তৃত।
বিএসই মূলত উদ্ভাবনী ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানকে (এসএমই) আকৃষ্ট করছে। বিশেষ করে নতুন জ্বালানি, বায়োফার্মাসিউটিক্যালস এবং অটোমোবাইল উৎপাদন খাতের কোম্পানিগুলোর উপস্থিতি এখানে বেশি।
তালিকাভুক্ত কোম্পানির প্রায় ৬০ শতাংশকে জাতীয় পর্যায়ের ‘লিটল জায়ান্ট’ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠান উন্নত প্রযুক্তি ব্যবহার করে নতুন ধরনের পণ্য উৎপাদনে দক্ষ বলে বিবেচিত।
ফয়সল/জেনিফার
তথ্য ও ছবি: সিসিটিভি