জানুয়ারি ৮, সিএমজি বাংলা ডেস্ক: ব্যাংকিং ব্যবস্থায় পর্যাপ্ত তারল্য নিশ্চিত করতে বৃহস্পতিবার ১.১ ট্রিলিয়ন ইউয়ান পরিমাণ ‘আউটরাইট রিভার্স রেপো বা ‘বন্ডের বিনিময়ে নগদ অর্থ’ কার্যক্রম পরিচালনার ঘোষণা দিয়েছে চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়না।
বুধবার দেওয়া বিবৃতিতে পিবিওসি জানায়, নির্ধারিত পরিমাণের ভিত্তিতে সুদের হার নিলামের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হবে। একাধিক দামের স্তরে সফল দর নির্ধারণ করা হবে এবং এর মেয়াদ হবে তিন মাস।
গোল্ডেন ক্রেডিট রেটিংয়ের প্রধান ম্যাক্রো বিশ্লেষক ওয়াং ছিং বলেন, এই পদক্ষেপ সহায়ক মুদ্রানীতি অব্যাহত থাকার ইঙ্গিত দেয়। এতে বছরের শুরুতে সরকারি বন্ড ইস্যু সহজ হবে এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোয় ঋণ ও অর্থ সরবরাহের গতি বজায় থাকবে।
ঐশী/ফয়সল
তথ্য ও ছবি: সিনহুয়া
ব্যাংকিং তারল্য বজায় রাখতে ১.১ ট্রিলিয়ন ইউয়ানের রিভার্স রেপো চালু করবে চীন
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.