মস্কোয় চায়না মিডিয়া গ্রুপের ‘প্রেলিউড টু দ্য স্প্রিং ফেস্টিভ্যাল গালা’ অনুষ্ঠিত

মস্কোয় চায়না মিডিয়া গ্রুপের ‘প্রেলিউড টু দ্য স্প্রিং ফেস্টিভ্যাল গালা’ অনুষ্ঠিত
ফেব্রুয়ারি ১৩: ‘প্রেলিউড টু দ্য স্প্রিং ফেস্টিভ্যাল গালা’ শিরোনামে বিশেষ একটি অনুষ্ঠান রাশিয়ার রাজধানী মস্কোয় অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় ১০ ফেব্রুয়ারি আয়োজিত এ অনুষ্ঠান যৌথভাবে আয়োজন করে চায়না মিডিয়া গ্রুপ এবং রাশিয়ার পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি। চীনের কমিউনিস্ট পার্টির প্রচার বিভাগের উপমন্ত্রী এবং চায়না মিডিয়া গ্রুপের মহাপরিচালক শেন হাইসিয়ং ভিডিও বার্তায় বক্তব্য দেন। রাশিয়ায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত চাং হানহুই, রাশিয়ার প্রেসিডেন্টের বিশেষ প্রতিনিধি এবং রুশ-চীন মৈত্রী, শান্তি ও উন্নয়ন কমিটির রুশ পক্ষের চেয়ারম্যান বরিস ইউরিয়েভিচ তিতোভ, রাশিয়ার বিজ্ঞান ও উচ্চশিক্ষা উপমন্ত্রী কনস্তান্তিন ইলিয়িচ মোগিলেভস্কি, রাশিয়ার পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এবং রাশিয়ার সাবেক শিক্ষামন্ত্রী ভ্লাদিমির মিখাইলোভিচ ফিলিপভ অনুষ্ঠানে বক্তব্য দেন। অনুষ্ঠানের জন্য শুভেচ্ছাবার্তা পাঠান রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই ইউরিয়েভিচ রুদেনকো। রসিস্কায়া গাজেতার প্রথম উপ-প্রধান সম্পাদক ইগর আলেকসান্দ্রোভিচ চেরনিয়াক, ত্রুদ পত্রিকার উপ-প্রধান সম্পাদক মিখাইল ভাসিলিয়েভিচ মোরোজভ, সর্ব-রাশিয়া রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও সম্প্রচার কোম্পানির আন্তর্জাতিক বিভাগের উপপরিচালক ফেসিক, রুশ-চীন মৈত্রী সমিতির উপসভাপতি ইভান বোরিসোভিচ আরখিপভসহ চীন ও রাশিয়ার বিভিন্ন অঙ্গনের অতিথি এবং তরুণ প্রতিনিধি মিলিয়ে এক হাজারেরও বেশি মানুষ অনুষ্ঠানে অংশ নেন। শেন হাইসিয়ং তার বক্তব্যে বলেন, চায়না মিডিয়া গ্রুপের বসন্ত উৎসব গালা বিশ্বে সর্বাধিক দর্শক সংখ্যার বার্ষিক সাংস্কৃতিক আয়োজন। এটি টানা ৪৩ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। বিশ্বব্যাপী চীনা জনগণ এবং দেশ-বিদেশের বন্ধুদের আবেগের মিলনস্থল ও এক ধরনের ‘আধ্যাত্মিক নৈশভোজ’ বলা যায় এটাকে। গত বছর চায়না মিডিয়া গ্রুপ বহু ভাষায় সমন্বিত আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে বিশ্বের ৩১০০টিরও বেশি গণমাধ্যমের সঙ্গে যুক্ত হয়ে ‘সৌন্দর্যের সহাবস্থান’-এর চীনা নববর্ষের বার্তা বিশ্বে পৌঁছে দেয়। কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত রোবটের নাচ থেকে শুরু করে ঐতিহ্যবাহী অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য ও আধুনিক নান্দনিকতার প্রাণবন্ত সংমিশ্রণ, প্রাচ্য সুরভিত সুরেলা সংগীত থেকে চীন-পাশ্চাত্যের সমন্বয়ে রক সংগীত, সব মিলিয়ে বসন্ত উৎসব গালা বিশ্বদর্শকদের সামনে চীনের ঐতিহ্যবাহী সংস্কৃতি এবং নতুন যুগের প্রাণচাঞ্চল্যে ভরপুর চিত্র তুলে ধরে। এ বছরের বসন্ত উৎসব গালার থিম ‘অশ্বের দুরন্ত ছুটে চলা, অপ্রতিরোধ্য শক্তি’। ৫জি প্লাস ৪কে ও ৮কে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির উদ্ভাবনী সাফল্য ও ৮৫টি ভাষায় সম্প্রচারের সুবিধা কাজে লাগিয়ে বিশ্বব্যাপী দর্শকদের জন্য এক বর্ণাঢ্য সাংস্কৃতিক ভোজ উপহার দেওয়া হবে এতে। রাষ্ট্র দূত ছাং হানহুই বলেন, বসন্ত উৎসব চীনা জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বৈশিষ্ট্যময় ঐতিহ্যবাহী উৎসব। এর মধ্যে নিহিত ‘নতুন সূচনা’ ও ‘সামঞ্জস্যপূর্ণ সহাবস্থান’-এর শুভার্থ চীন-রাশিয়া সম্পর্কের বিকাশের সঙ্গে গভীরভাবে সামঞ্জস্যপূর্ণ। তিনি বলেন, এ বছর চীনের পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনার সূচনা বছর। একই সঙ্গে চীন-রাশিয়া কৌশলগত সহযোগিতা অংশীদারত্ব প্রতিষ্ঠার ৩০তম বার্ষিকী, চীন-রাশিয়া সুপ্রতিবেশী মৈত্রী ও সহযোগিতা চুক্তি স্বাক্ষরের ২৫তম বার্ষিকী এবং চীন-রাশিয়া শিক্ষাবর্ষের সূচনা বছর। চীন দুই দেশের রাষ্ট্রনেতাদের অর্জিত ঐকমত্য বাস্তবায়নকে দিকনির্দেশনা হিসেবে নিয়ে রাশিয়ার সঙ্গে কৌশলগত পারস্পরিক আস্থা গভীরতর করা, বাস্তবমুখী সহযোগিতা সম্প্রসারণ এবং জনমতের ভিত্তি সুদৃঢ় করতে একযোগে কাজ করতে আগ্রহী। রুশ-চীন মৈত্রী, শান্তি ও উন্নয়ন কমিটির রুশ পক্ষের চেয়ারম্যান বরিস ইউরিয়েভিচ তিতোভ বলেন, বর্তমানে রাশিয়া-চীন সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। দুই দেশের সম্পর্কের দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা অবশ্যই দুই জনগণের গভীর বন্ধুত্বের ওপর ভিত্তি করে গড়ে উঠতে হবে। সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ান সংস্কৃতি চীনে ক্রমশ বেশি মনোযোগ পাচ্ছে এবং চীনা বসন্ত উৎসবও বহু রুশ নাগরিকের যৌথভাবে উদযাপিত উৎসবে পরিণত হয়েছে। তিনি বলেন, বসন্ত উৎসব গালা শুধু একটি টেলিভিশন সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং কোটি কোটি বৈশ্বিক দর্শকের হৃদয়কে সংযুক্ত করা এক সাংস্কৃতিক ঘটনা। এটি আন্তর্জাতিক সমাজের জন্য চীনকে জানার একটি গুরুত্বপূর্ণ জানালা এবং একই সঙ্গে চীনের প্রযুক্তিগত অগ্রগতি ও জাতীয় উন্নয়নের সাফল্যও তুলে ধরে। অনুষ্ঠানে রাশিয়ার খ্যাতিমান শিল্পী আন্না দোনচেঙ্কো রুশ-চীন মৈত্রী সমিতির পক্ষ থেকে ঘোড়ার বছরকে কেন্দ্র করে অঙ্কিত একটি চিত্রকর্ম উপহার দেন। রাশিয়ার কোস্ত্রোমা ব্যালে দল এবং চীনা পরিবেশনা দল যথাক্রমে উচ্ছ্বসিত স্লাভ নৃত্যভঙ্গি ও আনন্দময় প্রাচ্য সুরে দর্শকদের নতুন বছরের শুভেচ্ছা জানায়। অনুষ্ঠানস্থলে চায়না মিডিয়া গ্রুপের সাংস্কৃতিক সৃজনশীল পণ্য, বসন্ত উৎসবের শুভকামনা, কাগজ কাটা শিল্প, চিনির চিত্রকলা এবং জাতীয় পোশাকসহ চীনা নববর্ষের ঐতিহ্যবাহী সংস্কৃতির প্রদর্শনী ও ইন্টারঅ্যাকটিভ জোন স্থাপন করা হয়। (শিশির/ফয়সল/আনন্দী)

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.