এপ্রিল ৮, সিএমজি বাংলা ডেস্ক: মহাকাশের কক্ষপথে সফলভাবে আরও ১৮টি নতুন ইন্টারনেট স্যাটেলাইট পা চীন। স্যাটেলাইটগুলো পাঠাতে ব্যবহার করা হয়েছে ‘লংমার্চ-৮’ রকেট। মঙ্গলবার রাত ৯টা ৩২ মিনিটে দক্ষিণ চীনের হাইনান প্রদেশের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে এগুলো উৎক্ষেপণ করা হয়।
এরপরই স্যাটেলাইটগুলো নির্ধারিত কক্ষপথে সফলভাবে স্থাপন করা হয়েছে। এগুলো কিয়ানফান কনস্টেলেশন-এর সপ্তম ধাপের নেটওয়ার্কিং স্যাটেলাইট, যা চীনের নিম্ন-কক্ষপথভিত্তিক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবস্থা গড়ে তোলার গুরুত্বপূর্ণ অংশ।
লংমার্চ-৮ সিরিজের রকেট এ বছর থেকে ঘন ঘন উৎক্ষেপণ কার্যক্রমে প্রবেশ করতে যাচ্ছে। এর মাধ্যমে স্যাটেলাইট ইন্টারনেট নেটওয়ার্ক নির্মাণ আরও ত্বরান্বিত হবে।
এটি ছিল লং মার্চ সিরিজের রকেটের ৬৩৬তম সফল উৎক্ষেপণ, যা চীনের মহাকাশ কর্মসূচির ধারাবাহিক অগ্রগতির আরেকটি মাইলফলক।
সূত্র: সিএমজি