মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্যবস্তু করা বা তাদের স্বার্থের ক্ষতি করার পরিবর্তে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার সহায়ক হওয়া উচিত। সোমবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির ওয়াশিংটন সফর নিয়ে দেশটির ইন্টারনেট ব্যবহারকারীদের করা নেতিবাচক মন্তব্য সম্পর্কে গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে লিন এ কথা বলেন।
লিন বলেন, “তাকাইচির মার্কিন যুক্তরাষ্ট্র সফর নিয়ে জাপানি গণমাধ্যম, বিশেষজ্ঞ এবং সাধারণ মানুষের করা মন্তব্যগুলো আমরা লক্ষ্য করেছি। এর মধ্যে রয়েছে, তার উপস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন পার্ল হারবারে জাপানের আকস্মিক হামলার প্রসঙ্গ তোলেন, তখন তার প্রতিক্রিয়া এবং প্রেসিডেন্সিয়াল ওয়াক অফ ফেম পরিদর্শনের ঘটনা।”
তবে, জাপানি নাগরিকদের করা অনলাইন সমালোচনার বিষয়ে কোনো মন্তব্য করেননি মুখপাত্র লিন চিয়ান।
সূত্র: সিএমজি