এপ্রিল ৭: রুশ পররাষ্ট্র মন্ত্রী সার্গেই লাভরভ গতকাল (সোমবার) বলেছেন, রাশিয়া মুসলিম দেশগুলোর সাথে মধ্যপ্রাচ্য পরিস্থিতিসহ জরুরি আন্তর্জাতিক বিষয় নিয়ে পারস্পরিক আস্থার সম্পর্ক গড়ে তুলেছে। ব্যাপক বৈশ্বিক ও আঞ্চলিক বিষয়ে তাদের অবস্থানের সাথে রাশিয়ার অবস্থানের মিল আছে।
এদিন ইতার তাস লাভরভের বরাত দিয়ে জানায়, বর্তমানের মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে, মুসলিম দেশগুলোর সাথে পারস্পরিক আস্থার সম্পর্ক জোরদার করা হলো দেশটির অগ্রাধিকার বিষয়গুলির অন্যতম। রাশিয়া ন্যায়সঙ্গত বহুমেরুবিশিষ্ট বিশ্ব-শৃঙ্খলা গঠন করে, সম্মান ও সহযোগিতা উন্নয়নের জন্য, নতুন সুযোগ সৃষ্টির উদ্যোগ নিচ্ছে।
সূত্র: সিএমজি