এপ্রিল ৬: ইরানের ইসলামি বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি) গতকাল (রোববার) প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, দেশটি ‘অপারেশন সত্য প্রতিশ্রুতি ৪’-র ৯৭তম হামলা চালিয়ে, পারস্য উপসাগর ও নিকটবর্তী দেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মূল করেছে।
বিবৃতি অনুযায়ী, আইআরজিসি বেশ কয়েকটি ব্যালিষ্টিক ক্ষেপণাস্ত্র ও কয়েকটি সুক্ষ্ম-নির্দেশিত চালকবিহীন ড্রোন দিয়ে, কুয়েতের মুহাম্মদ আল-আহমদ নৌঘাঁটির কাছে একটি মার্কিন সেনাবাহিনীর গোপন আস্তানা নির্মূল করে। তা ছাড়া, ইসরায়েলের একটি জাহাজ, সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দর চ্যানেলে, একটি "কাদির" সমুদ্র-ভিত্তিক ক্রুজ ক্ষেপণাস্ত্র দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে। (প্রেমা/আলিম/ছাই)