যুক্তরাষ্ট্র সফরে যাবে চীনা বাণিজ্য প্রতিনিধি দল

যুক্তরাষ্ট্র সফরে যাবে চীনা বাণিজ্য প্রতিনিধি দল
নভেম্বর ২৮, সিএমজি বাংলা ডেস্ক: যুক্তরাষ্ট্রের চেম্বার অব কমার্সের আমন্ত্রণে ডিসেম্বরের শুরুতে চীনা উদ্যোক্তাদের একটি প্রতিনিধি দলকে যুক্তরাষ্ট্র সফরে পাঠাবে চীনের আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন সংস্থা (সিসিপিআইটি)। বৃহস্পতিবার সিসিপিআইটি’র মুখপাত্র ইয়াং ফান জানিয়েছেন, এই প্রতিনিধি দলে কৃষি ও খাদ্য, যন্ত্রপাতি ও ইলেকট্রনিক্স, আর্থিক সেবা, সীমান্ত বাণিজ্য, লজিস্টিক ও পরিবহন, জৈব-চিকিৎসা এবং ট্রেন্ড কালচারসহ বিস্তৃত খাতের প্রতিষ্ঠান থাকবে। তিনি আরও জানান, প্রতিনিধি দলটি যুক্তরাষ্ট্রের সরকারি ও ব্যবসায়িক মহলের সঙ্গে মতবিনিময় করবে, একাধিক চীন-যুক্তরাষ্ট্র ব্যবসায়িক যোগাযোগ অনুষ্ঠান আয়োজন করবে এবং চীনের উন্মুক্তকরণের নতুন পদক্ষেপগুলো তুলে ধরবে। ইয়াং আরও বলেন, পারস্পরিক আস্থা বাড়ানো, ভুল ধারণা দূর করা, সহযোগিতা গভীর করে যৌথ অগ্রগতি ত্বরান্বিত করা এবং অভিন্ন সমৃদ্ধি অর্জনই এই সফরের লক্ষ্য। জেনিফার/ফয়সল তথ্য ও ছবি: সিজিটিএন

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.