এপ্রিল ৭: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, যুদ্ধ দীর্ঘায়িত, সংঘর্ষ তীব্রতর হওয়া কোনো পক্ষের স্বার্থের সাথে সংগতিপূর্ণ নয়। সম্প্রতি ইরানকে দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রেক্ষাপটে মুখপাত্র উক্ত মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ইরানের যুদ্ধে বহু মানুষ হতাহত হয়েছেন এবং এতদঞ্চলের দেশগুলির নিরাপত্তা ও স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে। পাশাপাশি, বিশ্বের অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার ওপরও এ যুদ্ধের নেতিবাচক প্রভাব স্পষ্ট। বিভিন্ন পক্ষের উচিত পরিস্থিতির উন্নয়ন, শান্তিপূর্ণ বৈঠক ত্বরান্বিত করার জন্য গঠনমূলক ভূমিকা পালন করা।
উল্লেখ্য, সম্প্রতি ট্রাম্প ইরানকে এই মর্মে হুমকি দিয়েছেন যে, যুদ্ধবিরতি চুক্তির সর্বশেষ সময়পর্ব হলো আজ (মঙ্গলবার) রাত ৮টা। এর মধ্যে শর্ত মেনে যুদ্ধবিরতিতে না-গেলে, পুরো ইরান, এমনকি এক রাতের মধ্যে, পুরোপুরিভাবে ধ্বংস করে দেওয়া হবে। (প্রেমা/আলিম/ছাই)
সূত্র: সিএমজি