এপ্রিল ৯: গতকাল (বুধবার) জাতিসংঘে নিযুক্ত চীনের উপ-স্থায়ী প্রতিনিধি সুন লেই, মানবিক কর্মী ও জাতিসংঘ কর্মীদের নিরাপত্তা সুরক্ষাবিষয়ক নিরাপত্তা পরিষদের এক উন্মুক্ত সভায় বলেন, মানবিক কর্মী ও জাতিসংঘ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সমাজের উচিত ঐক্যবদ্ধ হয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করা।
সুন লেই বলেন, বর্তমানে বিশ্ব সংঘাতে জর্জরিত; মধ্যপ্রাচ্য, লেবানন, সুদান, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রসহ বিভিন্ন অঞ্চলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। অগণিত বেসামরিক নাগরিক যুদ্ধ ও দুর্যোগের ছায়ায় আচ্ছন্ন; তাঁরা বাস্তুচ্যুত ও ঘরবাড়ি ছাড়তে বাধ্য হচ্ছেন। মানবিক কর্মীরা সংঘাতপূর্ণ অঞ্চলে জীবনের সেতুবন্ধন তৈরি করছেন, অন্যদিকে বেসামরিক নাগরিকদের সুরক্ষা করতে সর্বাত্মক চেষ্টা করছেন জাতিসংঘ ও শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা। এমনকি, নিজেদের জীবনও উত্সর্গ করছেন। দুর্ভাগ্যবশত, সংঘাত চলাকালীন মানবিক কর্মী ও জাতিসংঘের কর্মীরা আক্রমণের শিকার হন ও হচ্ছেন।
তিনি আরও বলেন, মানবিক কর্মী ও জাতিসংঘের কর্মীদের সামরিক অভিযানের লক্ষ্যবস্তু করা যাবে না এবং মানবিক সহায়তাকে ইচ্ছাকৃতভাবে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না। এগুলো আন্তর্জাতিক মানবিক আইনের সর্বজনস্বীকৃত মৌলিক নীতি, যা কোনোভাবেই চ্যালেঞ্জ করা যায় না। আন্তর্জাতিক মানবিক আইনের যেকোনো লঙ্ঘনের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে এবং তা কোনোভাবেই বরদাস্ত করা যাবে না।
তিনি জোর দিয়ে বলেন, চীন সর্বদাই আন্তর্জাতিক শান্তি ও মানবিক কর্মকাণ্ডের একজন দৃঢ় সমর্থক ও সক্রিয় অবদানকারী এবং মানবিক কর্মী ও জাতিসংঘ কর্মীদের নিরাপত্তা রক্ষায় নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখতে সকল পক্ষের সাথে কাজও করতে ইচ্ছুক। (ওয়াং হাইমান/আলিম/ছাই)
中方呼吁国际社会保障人道工作者和联合国人员安全
中国常驻联合国副代表孙磊8日在安理会保护人道工作者和联合国人员安全问题公开会上表示,国际社会应当团结一致、采取有力行动,保障人道工作者和联合国人员安全。
孙磊说,当前,世界战乱不断,中东、黎巴嫩、苏丹、刚果(金)等多地局势紧张,无数平民被战火和灾难的阴霾笼罩、流离失所。人道工作者为冲突地区架起生命桥梁,联合国和维和人员为保护平民竭尽全力,甚至献出生命。令人痛心的是,人道工作者和联合国人员频频在冲突中遭到袭击。
孙磊强调,人道工作者和联合国人员不能成为军事行动目标,人道援助不能被蓄意武器化,这是公认的国际人道法基本准则,不容任何挑战。任何违反国际人道法的行径都必须受到严厉惩处,不得纵容姑息。
孙磊表示,中方始终是国际和平与人道事业的坚定支持者和积极贡献者,愿同各方一道,继续为保护人道工作者和联合国人员安全作出不懈努力。