রাশিয়া ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীদ্বয়ের ফোনালাপ

রাশিয়া ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীদ্বয়ের ফোনালাপ

এপ্রিল ৬: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ, গতকাল (রোববার), ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সাথে ফোনালাপ করেন। এ সময় তাঁরা রাজনৈতিক ও কূটনৈতিক পদ্ধতিতে সংকট নিরসনের সুযোগ নষ্ট না-করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানান। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

ফোনালাপে রুশ পররাষ্ট্রমন্ত্রী, ইরান পরিস্থিতির অবনতি ঠেকাতে নেওয়া, একাধিক দেশের প্রচেষ্টার সাফল্য কামনা করেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা প্রয়োজন। যুক্তরাষ্ট্রের উচিত “চরমপত্র-সুলভ শব্দচয়ন” পরিত্যাগ করে, আলোচনার অনুকূল পরিবেশ সৃষ্টিতে মনোযোগ দেওয়া।

ফোনালাপে তাঁরা এই মর্মে একমত হন যে, অবিলম্বে বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ বেসামরিক, শিল্প ও জ্বালানি অবকাঠামোর ওপর বেপরোয়া ও বেআইনি হামলা বন্ধ করতে হবে। পারমাণবিক বিদ্যুত্কেন্দ্রের কর্মীদের জীবন ও স্বাস্থ্যের ওপর হুমকি এবং গোটা অঞ্চলের জন্য তেজস্ক্রিয় বিপর্যয়ের ঝুঁকি বয়ে আনা অগ্রহণযোগ্য বলেও তাঁরা মত প্রকাশ করেন। (প্রেমা/আলিম/ছাই)

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.