Wednesday, April 8, 2026
Live

রেকর্ড গড়ল চীনের হাইড্রোজেনচালিত ড্রোন

রেকর্ড গড়ল চীনের হাইড্রোজেনচালিত ড্রোন
ডিসেম্বর ১২, সিএমজি বাংলা ডেস্ক: চীনের তৈরি হাইড্রোজেনচালিত মাল্টিরোটর ড্রোন ১৮৮ দশমিক ৬০৫ কিলোমিটার উড়ে নতুন রেকর্ড গড়েছে। বৃহস্পতিবার হাংচৌতে অনুষ্ঠিত ৭ম চেচিয়াং ইন্টারন্যাশনাল ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন ইন্ডাস্ট্রি এক্সপোতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এ তথ্য ঘোষণা করে। বেইহাং বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, ‘থিয়ানমুশান-১’ নামের ড্রোনটি ১৬ নভেম্বর হাংচৌ শহরে চার ঘণ্টার বেশি সময় এই উড্ডয়ন সম্পন্ন করে। পুরো ফ্লাইট রিয়েল-টাইমে মনিটর ও যাচাই করা হয়। গিনেসের সব মানদণ্ডও পূরণ করে ড্রোনটি। থিয়ানমুশান ল্যাবরেটরির তৈরি ড্রোনটির প্রথম উড্ডয়ন হয়েছিল ২০২৪ সালের আগস্টে। ২০২৫ সালের এপ্রিলে শুরু হয় এর উৎপাদন। ড্রোনটির হুইলবেস ১,৬০০ মিলিমিটার এবং ওজন ১৯ কেজি। ৬ কেজি পর্যন্ত বহন করতে পারে এটি এবং খালি অবস্থায় টানা ২৪০ মিনিট উড়তে সক্ষম। মাইনাস ৪০ ডিগ্রি থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রায়ও কার্যকরভাবে কাজ করতে পারে এ ড্রোন। ড্রোনটি ১০০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত বিয়ন্ড-ভিজ্যুয়াল-লাইন-অব-সাইট মিশন পরিচালনা করতে পারে। পরিবেশগত নজরদারি, তেল-গ্যাস পাইপলাইন পরিদর্শন, নবায়নযোগ্য জ্বালানি প্লান্ট ব্যবস্থাপনা, ও জরুরি প্রতিক্রিয়া কার্যক্রমে এর ব্যবহার রয়েছে। ফয়সল/জেনিফার তথ্য ও ছবি: সিজিটিএন

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.