জানুয়ারি ২, সিএমজি বাংলা ডেস্ক: চীনের তাইওয়ানের নেতা লাই ছিং-তে’র নববর্ষের ভাষণকে ‘বিচ্ছিন্নতাবাদী ভ্রান্তি’ হিসেবে অভিহিত করেছেন চীনের স্টেট কাউন্সিলের তাইওয়ান বিষয়ক অফিসের মুখপাত্র ছেন বিনহুয়া।
মুখপাত্র বলেন, লাইয়ের ভাষণে ‘মিথ্যা ও বিভ্রান্তি, শত্রুতা ও বিদ্বেষ’ ছড়ানো হয়েছে। তিনি অভিযোগ করেন, লাই তাইওয়ানের তথাকথিত স্বাধীনতা বিষয়ক বক্তব্য দিয়ে সংঘাত উসকে দিচ্ছেন এবং চীনের তাইওয়ানের বাসিন্দা ও আন্তর্জাতিক মতামতকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।
তিনি আরও অভিযোগ করেন, লাই প্রশাসন চীনের তাইওয়ানের মূলধারার জনমত উপেক্ষা করে জনসাধারণের সম্পদ তথাকথিত স্বাধীনতার জন্য যুদ্ধের প্রস্তুতিতে ব্যয় করছে এবং গণতন্ত্র ও স্বাধীনতা দমন করে ‘কর্তৃত্ববাদী শাসন’ কায়েম করছে।
জেনিফার/ফয়সল
তথ্য ও ছবি: সিজিটিএন
লাই ছিং-তে’র নববর্ষের ভাষণ বিচ্ছিন্নতাবাদী ভ্রান্তি: চীন
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.