Saturday, April 11, 2026
Live

লাওসের শিক্ষা উন্নয়ন সহযোগিতায় এগিয়ে আসল চীন

লাওসের শিক্ষা উন্নয়ন সহযোগিতায় এগিয়ে আসল চীন
ফেব্রুয়ারি ১, সিএমজি বাংলা ডেস্ক: লাওসের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। দুই দেশের বন্ধুত্ব ও সহযোগিতার প্রতিফেলন স্বরূপ চীন বৃত্তি প্রদান, প্রশিক্ষণ কর্মসূচি, শিক্ষা উপকরণ এবং অবকাঠামোগত প্রকল্পের মাধ্যমে এই সহায়তা দিচ্ছে। বুধবার লাওসের রাজধানী ভিয়েনতিয়েনে অবস্থিত ন্যাশনাল ইউনিভার্সিটি অফ লাওস-এ চীনা দূতাবাসের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য মোট ৫৪ জন শিক্ষার্থী এই বৃত্তি পেয়েছেন। প্রাকৃতিক বিজ্ঞান, অর্থনীতি ও ব্যবসায় প্রশাসন এবং স্থাপত্যসহ মোট আটটি বিষয়ে উচ্চশিক্ষা এই বৃত্তি প্রদান করা হয়েছে। বৃত্তির পাশাপাশি চীন লাওসে বড় ধরনের শিক্ষামূলক প্রকল্প বাস্তবায়ন করেছে। সম্প্রতি ভিয়েনতিয়েনে দুটি বিশেষ প্রকল্প যেমন, দূরশিক্ষণ প্রকল্প (কারিগরি সহযোগিতা) এবং গ্রামীণ অঞ্চলের শিক্ষদের মানোন্নয়ন প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। দূরশিক্ষণ প্রকল্পের মাধ্যমে থথ্য প্রযুক্তি দক্ষতার জাতীয় মানদন্ড ও প্রশিক্ষণ উপকরণ তৈরি করা হয়েছে। ৭৫ ঘণ্টার ডিজিটাল লার্নিং রিসোর্স এবং দেশজুড়ে ২০টি রিমোট ট্রেনিং সেন্টার স্থাপন করা হয়েছে। লাওস কর্তৃপক্ষের মতে, এই প্রকল্পগুলো দেশের মানবসম্পদ উন্নয়নকে শক্তিশালী করবে এবং ডিজিটাল যুগে মানসম্মত শিক্ষা নিশ্চিত করবে। এটি পরোক্ষভাবে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেও বড় ভূমিকা রাখবে। বৃত্তির বাইরেও চীন লাওসে স্কুল নির্মাণ, সংস্কার এবং সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য নতুন নতুন সুযোগ সৃষ্টিতে নিরন্তর কাজ করে যাচ্ছে। রাসেল/আজাদ তথ্য: সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.