ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী গতকাল (বুধবার) সন্ধ্যায় এক বিবৃতিতে জানায়, বর্তমানের পরিস্থিতি এবং স্থানীয় প্রতিরক্ষা কমান্ডের পরিস্থিতি-মূল্যায়নের পরিপ্রেক্ষিতে, আইডিএফ দেশটির উত্তরাঞ্চলীয় ইসরায়েল-লেবানন সীমান্ত ছাড়া, ‘সম্পূর্ণ কার্যকলাপ’ অবস্থা পুনরুদ্ধার করার সিদ্ধান্ত নিয়েছে।
বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত, প্রতিরক্ষা নির্দেশনা সর্বশেষ নিরাপত্তা মূল্যায়ন অনুসারে সমন্বিত হবে। তবে, উত্তরাঞ্চলে লেবাননের হিজবুল্লাহ সংগঠনের সাথে সংঘর্ষের সম্মুখভাগে ‘সীমিত কার্যকলাপ’ বজায় রাখা হবে। সারা দেশের অন্যান্য অঞ্চলে, ‘সম্পূর্ণ কার্যকলাপ’ অবস্থা পুনরুদ্ধার করে, আর সাধারণ সীমান্ত কার্যকর করা হবে না। তবে, আংশিক মধ্যাংঞ্চলে সমাবেশের মাত্রা ১ হাজার মানুষ অতিক্রম করা যাবে না।
(প্রেমা/আলিম/ছাই)