শক্তিশালী নিয়ন্ত্রণ ব্যবস্থাই বাড়াবে টিসিএম-এর প্রসার

শক্তিশালী নিয়ন্ত্রণ ব্যবস্থাই বাড়াবে টিসিএম-এর প্রসার
ডিসেম্বর ১৮, সিএমজি বাংলা ডেস্ক: গত পাঁচ বছরে প্রথাগত চীনা ঐতিহ্যবাহী চিকিৎসা (টিসিএম) বিশ্বব্যাপী উল্লেখযোগ্যভাবে প্রসারিত হয়েছে। এর সফলতা টেকসই করতে আন্তর্জাতিক মানদণ্ডে বৈজ্ঞানিক মূল্যায়ন ও শক্তিশালী নিয়ন্ত্রণ ব্যবস্থা জরুরি। সম্প্রতি এমনটা বললেন ইউরোপীয় টিসিএম সংস্থার সভাপতি রামন মারিয়া ক্যালডাচ। চায়না ডেইলিকে তিনি বলেন, হেলদি চায়না উদ্যোগ, বিদেশে টিসিএম কেন্দ্র বৃদ্ধি, প্রশিক্ষণ ও গবেষণায় দীর্ঘমেয়াদি বিনিয়োগের ফলে এ চিকিৎসার আন্তর্জাতিক উপস্থিতি বেড়েছে। চীন সম্প্রতি সমাজস্তরের সেবা শক্তিশালী করেছে, যেখানে টিসিএম ও পশ্চিমা চিকিৎসা একত্রিত করেও সেবা দেওয়া হচ্ছে। ক্যালডাচ বলেন, টিসিএম-এর বৈশ্বিক প্রসারে মূল চ্যালেঞ্জ হচ্ছে বৈজ্ঞানিক প্রমাণের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানদণ্ড তৈরি করা এবং গ্রহণকারী দেশগুলোয় শক্ত নিয়ন্ত্রণ কাঠামো নিশ্চিত করা। তিনি আন্তর্জাতিক গবেষক দলগুলোর সহযোগিতা উল্লেখ করে বললেন, টিসিএম-এর স্বতন্ত্র বৈশিষ্ট্য অনুসারে বাস্তব কার্যকারিতা পরীক্ষার মাধ্যমে গবেষণা করা হচ্ছে। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে মিলিয়ে নিয়মকানুন ও মানদণ্ড স্থাপন করা হলে তা টিসিএম-এর দায়িত্বশীল সমন্বয় নিশ্চিত করবে। ফয়সল/জেনিফার তথ্য ও ছবি: চায়না ডেইলি

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.