এপ্রিল ৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনের কুওমিনতাং পার্টির একটি প্রতিনিধি দল মঙ্গলবার দুপুরে শাংহাইয়ে পৌঁছেছে। দলের চেয়ারপারসন ছেং লি-উয়েনের নেতৃত্বে এই প্রতিনিধি দলটি আগামী রোববার পর্যন্ত চীন সফর করবে।
গত এক দশকের মধ্যে এই প্রথম কুওমিনতাং-এর কোনো চেয়ারপারসন প্রতিনিধি দল নিয়ে মূল ভূখণ্ড চীন সফরে এলেন।
সফরকালে প্রতিনিধি দলটি শাংহাই ছাড়াও চিয়াংসু প্রদেশ এবং রাজধানী বেইজিং পরিদর্শন করবে।
বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে কুওমিনতাং এবং চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সংলাপ ও বিনিময়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে এই সফরকে।
চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন যে, দুই দলের মধ্যে এই বিনিময় ও সংলাপ জোরদার করা তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং দুই তীরের সম্পর্কের শান্তিপূর্ণ উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।
সূত্র: সিএমজি