বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা, প্রযুক্তি ও ভাষা খাতে সহযোগিতা জোরদারের লক্ষ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বাংলাদেশের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অংশ নেন। বৈঠকে উভয় পক্ষ শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন নতুন দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশের শিক্ষা খাতের অগ্রগতিতে চীনের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন এবং শিক্ষা সংস্কার ও অভিজ্ঞতা বিনিময়ে আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতের জন্য আরও মেধাবী ও দক্ষ জনশক্তি গড়ে তুলতে দ্বিপক্ষীয় শিক্ষা সহযোগিতা আরও গভীর করার প্রত্যাশা ব্যক্ত করেন। শিক্ষামন্ত্রী এএনএম এহসানুল হক মিলন ও প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মজহারুল ইসলাম রাষ্ট্রদূতের শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা জানান। তারা চীনের আধুনিকায়নের মাধ্যমে অর্জিত উন্নয়ন সাফল্যের প্রশংসা করেন এবং শিক্ষা বিনিময় ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারের মাধ্যমে দুই দেশের সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বকে আরও এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
নাহার/ফয়সল তথ্য ও ছবি-চীনা দূতাবাস