চীনে পড়াশোনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের নতুন নীতিমালা দিয়েছে সিংহুয়া বিশ্ববিদ্যালয়। এতে গবেষক-শিক্ষার্থীদের জন্য এআই দিয়ে লেখা, নকল, তথ্য জালিয়াতি কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।
নীতিমালায় বলা হয়, এআই কেবল সহায়ক প্রযুক্তি। মূল দায়িত্ব শিক্ষক ও শিক্ষার্থীর। গবেষকদের নিজেদের কাজ নিজেকেই করতে হবে এবং সুপারভাইজররা শিক্ষার্থীদের এআই ব্যবহারে পরিষ্কার নির্দেশনা দেবেন ও মৌলিকতা যাচাই করবেন।
সংবেদনশীল বা অনুমতি ছাড়া তথ্য এআই মডেলে ব্যবহার করা যাবে না বলেও জানানো হয় নীতিমালায়। এআই-এর ভুল এড়াতে বহুমাত্রিক যাচাইয়ের ওপরও জোর দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়েছে, শিক্ষকরা কোর্স অনুযায়ী এআই ব্যবহারের নিয়ম ঠিক করবেন। এআই-নির্ভর শিক্ষাসামগ্রীও তদারকি করবেন তারা।
২৫টি বিশ্ববিদ্যালয়ের ৭০টি এআই নীতিমালার বৈশ্বিক পর্যালোচনা এবং শতাধিক শিক্ষার্থী-শিক্ষকের সাক্ষাৎকার নিয়ে এই নীতিমালা তৈরি করেছে সিংহুয়া বিশ্ববিদ্যালয়।
সূত্র: সিএমজি
শিক্ষায় এআই নীতিমালা দিল সিংহুয়া বিশ্ববিদ্যালয়
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.