ফেব্রুয়ারি ২২, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৬ সালের শীতকালীন অলিম্পিকসে ফ্রিস্টাইল স্কিইংয়ের মিক্সড টিম এরিয়ালস ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছে চীন। শনিবারের প্রতিযোগিতায় সু মেংথাও, ওয়াং সিনতি ও লি থিয়ানমা মিলে মোট ২৭৯ দশমিক ৬৮ পয়েন্ট পান। এ নিয়ে আসরে চীনের মোট পদকসংখ্যা দাঁড়াল ১৩-তে।
৩২৫ দশমিক ৩৫ পয়েন্ট নিয়ে স্বর্ণ জেতে যুক্তরাষ্ট্র। ২৯৬ দশমিক ৯১ পয়েন্ট নিয়ে রৌপ্য পায় সুইজারল্যান্ড।
ফাইনাল–১-এ সাতটি দল অংশ নেয়। সেখান থেকে সেরা চার দল ফাইনাল–২-এ ওঠে। নারী এরিয়ালসে স্বর্ণজয়ী সু মেংথাও প্রথমে লাফ দেন। তিনি লাফ দিয়ে ৮১ দশমিক ৯৯ পয়েন্ট পান।
এরপর ওয়াং সিনতি ১১৬ দশমিক ২৯ পয়েন্ট অর্জন করেন। তৃতীয় স্কিয়ার লি থিয়ানমা পান ১১৬ দশমিক ৭৪ পয়েন্ট। তিনজন মিলে ফাইনাল–১ শেষে ৩১৫ দশমিক ০২ পয়েন্ট নিয়ে চীন দ্বিতীয় স্থানে থাকে। যুক্তরাষ্ট্র পায় ৩৫১ দশমিক ২৩ পয়েন্ট। অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডও ফাইনাল–২-এ ওঠে।
ফাইনাল–২-এ সু মেংথাও আবারও ভালো করেন। তিনি ৯৬ দশমিক ৫৯ পয়েন্ট পেয়ে প্রথম রানের পর চীনকে এগিয়ে দেন। তখন যুক্তরাষ্ট্র পিছিয়ে ছিল ২ দশমিক ১৫ পয়েন্টে।
দ্বিতীয় লাফে ওয়াং অবতরণে একটু ভুল করেন, তবে ৮৭ দশমিক ৭২ পয়েন্ট পান। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কনর কারান ১১৩ দশমিক ৭২ পয়েন্ট পেয়ে দলকে ২০৮ দশমিক ১৬ পয়েন্টে শীর্ষে তোলেন।
শেষে লি থিয়ানমা লাফ দেন। অবতরণের সময় তার দুই স্কি ভেঙে যায়। তবুও তিনি ৯৫ দশমিক ৩৭ পয়েন্ট পান। সব মিলিয়ে চীনের স্কোর দাঁড়ায় ২৭৯ দশমিক ৬৮। এতে তারা ব্রোঞ্জ পদক নিশ্চিত করে। এটি আসরে চীনের ষষ্ঠ ব্রোঞ্জ এবং মোট ১৩তম পদক।
সবশেষে ক্রিস্টোফার লিলিস ১১৭ দশমিক ১৯ পয়েন্ট পেয়ে যুক্তরাষ্ট্রকে স্বর্ণ জিতিয়ে দেন। সুইজারল্যান্ড রৌপ্য পেয়ে দ্বিতীয় স্থান দখল করে।
নাহার/আজাদ
তথ্য ও ছবি-সিজিটিএন
শীতকালীন অলিম্পিকসে মিক্সড টিম এরিয়ালসে চীনের ব্রোঞ্জ জয়
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.