শীতপ্রধান অঞ্চলে জলবায়ু গবেষণায় হাত মিলাল চীন ও ফিনল্যান্ড

শীতপ্রধান অঞ্চলে জলবায়ু গবেষণায় হাত মিলাল চীন ও ফিনল্যান্ড
চীন ও ফিনল্যান্ড শীতপ্রধান ও জলবায়ু পরিবর্তনপ্রবণ অঞ্চলে গবেষণা আরও গভীর করার বিষয়ে একমত হয়েছে। রিমোট সেন্সিং প্রযুক্তি ও তুষারবিজ্ঞান—এই দুই ক্ষেত্রে নিজ নিজ শক্তিকে একত্রিত করেই এই যৌথ গবেষণা এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন চীনা বিজ্ঞান একাডেমির অধীন এয়ারোস্পেস ইনফরমেশন রিসার্চ ইনস্টিটিউটের অধ্যাপক ছিউ ইউপাও। আর্কটিক ও প্যান-আর্কটিক অঞ্চলসহ শীতপ্রধান এলাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব দ্রুত বাড়তে থাকায়, ২০১৮ সালের ৮ এপ্রিল চীন ও ফিনল্যান্ড একটি চুক্তি স্বাক্ষর করে। এর মাধ্যমে আর্কটিক মহাকাশ পর্যবেক্ষণ ও তথ্য আদান-প্রদানের জন্য একটি যৌথ গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়। এই সহযোগিতায় চীনের উন্নত রিমোট সেন্সিং প্রযুক্তির সঙ্গে ফিনল্যান্ডের বিশ্বসেরা তুষার ও বরফ গবেষণার দক্ষতা যুক্ত হয়েছে। ছিউ ইউপাও বলেন, ‘তুষার গবেষণায় ফিনল্যান্ড বিশ্বে এগিয়ে। তবে রিমোট সেন্সিং পর্যবেক্ষণ প্রযুক্তিতে চীনের দক্ষতা রয়েছে।’ সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.