শূন্য-বর্জ্যের সেরা ২০ শহরে চীনের হাংচৌ

শূন্য-বর্জ্যের সেরা ২০ শহরে চীনের হাংচৌ
জানুয়ারি ৯, সিএমজি বাংলা ডেস্ক: জাতিসংঘের শীর্ষ ২০ শূন্য-বর্জ্যের শহরের তালিকায় স্থান পেয়েছে চীনের হাংচৌ। জাতিসংঘ মহাসচিবের ‘জিরো ওয়েস্ট’ বিষয়ক উপদেষ্টা বোর্ডের আওতায় নির্বাচিত শহরটি পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের রাজধানী। হাংচৌ পৌর পরিবেশ ও প্রতিবেশ ব্যুরো জানায়, বোর্ডের পাঠানো এক চিঠিতে উল্লেখ করা হয়েছে—জিরো-ওয়েস্ট নগর গঠনে দৃঢ় অঙ্গীকার, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা এবং উদ্ভাবনী সমাধানের কারণে হাংচৌর আবেদন বিশেষভাবে নজর কেড়েছে। বার্ষিক দুই ট্রিলিয়ন ইউয়ানের বেশি অর্থনৈতিক উৎপাদন ও ১ কোটি ২৬ লাখের বেশি জনসংখ্যা থাকা সত্ত্বেও শহরটি কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ও সম্পদ পুনঃব্যবহারে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে হাংচৌতে পৌর বর্জ্যের পরিমাণ ধারাবাহিকভাবে কমেছে। এ সময় মাথাপিছু দৈনিক বর্জ্য উৎপাদন ১ দশমিক শূন্য ৬ কেজি থেকে কমে দশমিক ৯৯ কেজিতে নেমেছে। এই সাফল্যের পেছনে রয়েছে বর্জ্য শ্রেণিবিন্যাস ও সম্পদ ব্যবহারে ‘ডিজিটাল বুদ্ধিমত্তা’র সমন্বিত প্রয়োগ। শহরের স্মার্ট বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যাটফর্মটি রিয়েল-টাইমে যুক্ত রয়েছে ৭,৩৬১টি বর্জ্য সংগ্রহ কেন্দ্র, ১,৭৮০টি পরিবহন যান, ৯টি বর্জ্য দাহ কেন্দ্র ও ১১টি খাদ্য বর্জ্য প্রক্রিয়াকরণ স্থাপনার সঙ্গে। জাতিসংঘ জানায়, আগামী ৩০ মার্চ আন্তর্জাতিক জিরো ওয়েস্ট দিবস উপলক্ষে হাংচৌর উদাহরণটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে এবং নাইরোবি ও নিউইয়র্কে আয়োজিত অনুষ্ঠানে বিশেষভাবে তুলে ধরা হবে। সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.