ডিসেম্বর ২৯, সিএমজি বাংলা ডেস্ক: নিজেদের আঞ্চলিক সমুদ্রসীমায় মঙ্গলবার একটি গুরুত্বপূর্ণ সামরিক মহড়া করবে চীন। দেশটির সামুদ্রিক নিরাপত্তা প্রশাসন সোমবার এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
মহড়ার সময়সূচী ও সতর্কতা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্ধারিত জলসীমায় এই সামরিক মহড়া চলবে। মহড়া চলাকালীন ওই এলাকায় সরাসরি গুলি বর্ষণের অনুশীলন চালানো হবে। নিরাপত্তার স্বার্থে এই নির্দিষ্ট সময়ের মধ্যে সব ধরনের নৌযানকে ওই এলাকায় প্রবেশ না করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, মহড়া চলাকালীন জলসীমার নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নজরদারি চালানো হবে। যেকোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে এবং সামরিক কার্যক্রমের নির্বিঘ্নতা বজায় রাখতেই এই অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
শুভ/জেনিফার
তথ্য ও ছবি: সিজিটিএন
সমুদ্রসীমায় সামরিক মহড়া পরিচালনা করবে চীন
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.