Wednesday, April 22, 2026
Live

সমুদ্রে ভাসছে বিশ্বের সবচেয়ে বড় সক্ষমতার বায়ুকল

সমুদ্রে ভাসছে বিশ্বের সবচেয়ে বড় সক্ষমতার বায়ুকল

বিশ্বের সবচেয়ে বড় সক্ষমতার ভাসমান বায়ুচালিত বিদ্যুৎ উৎপাদন যন্ত্র বা উইন্ড টারবাইনটি এখন তার গন্তব্যের পথে। সোমবার চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের থিয়েশান বন্দর থেকে টারবাইনটি রওনা দিয়েছে। এটি প্রতিবেশী কুয়াংতোং প্রদেশের একটি অফশোর উইন্ড ফার্মে স্থাপন করা হবে।

১৬ মেগাওয়াট ক্ষমতার এই বিশাল উইন্ড টারবাইনটি একটি ভাসমান প্ল্যাটফর্মের ওপর বসানো হয়েছে। এটি বছরে প্রায় চার কোটি ৪৬ লাখ ৫০ হাজার কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। এই একটি মাত্র টারবাইন থেকে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে প্রায় ২৪ হাজার পরিবারের বার্ষিক বিদ্যুতের চাহিদা মেটানো সম্ভব হবে।

চায়না থ্রি গর্জেস কর্পোরেশন যারা বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান, তাদের নেতৃত্বে এই বিশাল প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

নাহার/সাকিব

তথ্য ও ছবি- সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.