এপ্রিল ৯: উত্তর কোরিয়ার প্রতিরক্ষা বিজ্ঞান একাডেমি ও ক্ষেপণাস্ত্র অধিদপ্তর, গত ৬ থেকে ৮ এপ্রিল পর্যন্ত, তড়িৎচৌম্বকীয় অস্ত্র-ব্যবস্থার পরীক্ষা, কার্বন ফাইবার দ্বারা অনুকৃত বুলেট বিচ্ছুরণ পরীক্ষা, মোবাইল স্বল্প-পাল্লার আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র-ব্যবস্থার যুদ্ধকালীন নির্ভরযোগ্যতা যাচাই পরীক্ষা, এবং কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মোতায়েনকৃত ওয়ারহেডসমূহের যুদ্ধকালীন উপযোগিতা ও শক্তি মূল্যায়ন পরীক্ষা সম্পন্ন করে। দেশটির কেসিএনএ, আজ (বৃহস্পতিবার), এ খবর জানায়।
প্রতিরক্ষা বিজ্ঞান একাডেমি ও ক্ষেপণাস্ত্র অধিদপ্তর জানায়, সংশ্লিষ্ট পরীক্ষাগুলো দেশটির সশস্ত্র শক্তির উন্নয়নে গুরুত্বপূর্ণ তাত্পর্য বহন করে। এটি অধিদপ্তর এবং এর অধীনে প্রতিরক্ষা বিজ্ঞান বিভাগগুলোর বিভিন্ন ধরনের অস্ত্র-ব্যবস্থা উন্নয়ন ও হালনাগাদ করার নিয়মিত কার্যকলাপের অংশবিশেষ। (প্রেমা/আলিম/ছাই)