নভেম্বর ৩০: সানায়ে তাকাইচির সাম্প্রতিক ভুল মন্তব্য জাপানের অভ্যন্তরেও তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। সাবেক কাউন্সিলর কেইকো কোটোবুকি মনে করেন, তাকাইচির মন্তব্য কেবল আঞ্চলিক শান্তিকেই ক্ষতিগ্রস্ত করছে না, বরং জাপানের জন্য অসহনীয় ঝুঁকিও তৈরি করতে পারে।
কেইকো কোটোবুকি বলেন, এই ধরনের মন্তব্য সম্পূর্ণ অনুপযুক্ত এবং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ। সানায়ে তাকাইচি আর প্রধানমন্ত্রী থাকার যোগ্যতা নেই, তাঁর এ ধরনের বক্তব্যের পরিণতি অত্যন্ত ভয়াবহ বলেও উল্লেখ করেন কোটোবুকি।
চীন জাপানের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। কেইকো কোটোবুকি উল্লেখ করেন যে, তাকাইচির মন্তব্য ইতিমধ্যেই জাপানি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে।
তিনি আরও বলেন, “জাপান চীনের ওপর অনেক বেশি নির্ভরশীল। এখন পর্যটকরা আসছেন না, ক্রুজ জাহাজ আসছে না, ভ্রমণ বাতিল করা হয়েছে এবং ফ্লাইটের সংখ্যাও কমে গেছে। এর ফলে হোটেল ও পর্যটন শিল্প ভয়াবহ সংকটে পড়েছে। এ পরিস্থিতি চলতে থাকলে জাপানি অর্থনীতি সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়বে। যদি শীঘ্রই ক্ষমা চাওয়া না হয়, তবে এই ক্ষতি অপূরণীয় হতে পারে।"
(জিনিয়া/তৌহিদ/ফেই)
সানায়ে তাকাইচির উচিত দ্রুত ভুল মন্তব্য প্রত্যাহার করা: জাপানি রাজনীতিবিদ
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.