সিএমজি ২০২৬ সালের ‘বড় বসন্ত উত্সব মৌসুম’ কপিরাইট সাংস্কৃতিক সৃজনশীল পণ্য প্রকাশিত

সিএমজি ২০২৬ সালের ‘বড় বসন্ত উত্সব মৌসুম’ কপিরাইট সাংস্কৃতিক সৃজনশীল পণ্য প্রকাশিত
ডিসেম্বর ১৮: চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) ২০২৬ সালের ‘বড় বসন্ত উত্সব মরসুম’ কপিরাইট সাংস্কৃতিক সৃজনশীলতা সহযোগিতা এবং ঘোড়া-বর্ষের বসন্ত উত্সবের মাসকট প্রকাশ অনুষ্ঠান বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। সিএমজি’র সম্পাদনা বিভাগের সদস্য ফেং চিয়ানমিং উপস্থিত থেকে অতিথিদের সাথে একত্রে ২০২৬ সালের ‘বড় বসন্ত উত্সব মৌসুম’ কপিরাইট সাংস্কৃতিক সৃজনশীল পণ্য প্রকাশ করেন এবং সিএমজি'র ‘একশ ব্যক্তি, একহাজার সৃজনশীলতা’ কপিরাইট সৃজনশীলতা বাস্তুতন্ত্র সহযোগিতা পরিকল্পনা চালু করেন। ফেং চিয়ানমিং তার বক্তৃতায় বলেন, বসন্ত উত্সব গালা হলো জাতীয় আবেগের উষ্ণতা এবং বিশ্বব্যাপী প্রভাব বিস্তারকারী বিষয়বস্তু আইপি। সিএমজি ‘বড় বসন্ত উত্সব মৌসুম’ ব্র্যান্ড নির্মাণকে সিস্টেমের মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছে, অনুষ্ঠানের বিষয়বস্তু থেকে প্ল্যাটফর্ম সিস্টেম, সম্প্রচার প্রভাব থেকে শিল্প রূপান্তরের সম্পূর্ণ পথ তৈরির চেষ্টা করছে। আজ প্রকাশিত ঘোড়া-বর্ষের বসন্ত উত্সবের মাসকটে সাংস্কৃতিক সৃজনশীল পণ্য, উত্সবের উপহার বাক্স, আইপি অনুমোদনসহ বিভিন্ন বিষয়বস্তু অন্তর্ভুক্ত রয়েছে, যা একটি পুনরাবৃত্তিমূলক বসন্ত উত্সব পণ্য ব্যবস্থা গড়ে তুলেছে। সিমএজি'র সাংস্কৃতিক অনুষ্ঠান কেন্দ্রের সহ-প্রধান ইউ লেই ঘোড়া-বর্ষে বসন্ত উত্সব মাসকটের নকশা ধারণা উপস্থাপন করেন। নকশায় অংশ নেওয়া চারটি দলের প্রতিনিধিরা সরাসরি তাদের সৃষ্টির গল্প শেয়ার করেন এবং উপস্থিত সকলকে ‘দ্রুতগামী ঘোড়ার মতো অগ্রসর’ হওয়ার নতুন বছরের শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে ‘সিএমজি সাংস্কৃতিক সৃজনশীলতা • মাস্টার সিরিজ’-এর যৌথ ব্র্যান্ড পণ্য প্রকাশ করা হয়। এই সিরিজটি চীনের চিত্রকলা, কারুশিল্প, নকশাসহ বিভিন্ন ক্ষেত্রের মাস্টারদের সাথে সহযোগিতার উপর দৃষ্টি নিবদ্ধ করে, চীনের উত্কৃষ্ট ঐতিহ্যবাহী সংস্কৃতিকে সমসাময়িক শিল্প ভাষার সাথে গভীরভাবে মিলিয়ে, সাংস্কৃতিক অর্থ, শিল্পমূল্য এবং সংগ্রহের মূল্য সমৃদ্ধ জাতীয় স্তরের সাংস্কৃতিক আইপি তৈরি করে। সিএমজি'র ২০২৬ সালের ‘বড় বসন্ত উত্সব মৌসুম’ সাংস্কৃতিক সৃজনশীল পণ্য একই দিনে প্রকাশিত হয়। পণ্যের ধরনের মধ্যে বসন্ত উত্সবের বাটি, বসন্ত উত্সবের থালা, বসন্ত উত্সবের কাপলেট, অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকার সিরামিক, সাজানোর জিনিস, পুতুল, স্কার্ফ, স্মারক খাম এবং পোস্টকার্ড সেট, পানীয়, কৃষিপণ্য ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে, যা জীবনের ব্যবহারের বিভিন্ন দৃশ্যকে কভার করে এবং সাংস্কৃতিক বাজারে নতুন প্রাণসঞ্চার করে। (স্বর্ণা/হাশিম/লিলি) 总台2026年“大春晚季”版权文创产品发布 版权创意生态合作计划启动 12月18日,中央广播电视总台2026年“大春晚季”版权文创合作暨马年春晚吉祥物发布活动在北京举行。中央广播电视总台编务会议成员彭健明出席,并与嘉宾共同发布2026年“大春晚季”版权文创产品、启动总台“百人千创”版权创意生态合作计划。 彭健明在致辞中表示,春晚是最具国民情感温度与全球传播力的内容IP。总台系统推进“大春晚季”品牌建设,力求打通从节目内容到平台体系、从传播影响到产业转化的完整路径。今天发布的马年春晚吉祥物涵盖文创产品、节日礼盒、IP授权等多元内容,构建起可迭代的春晚产品体系。 中央广播电视总台文艺节目中心副召集人于蕾介绍了总台马年春晚吉祥物的设计理念。参与设计的四个团队代表现场分享了创作故事,并为大家送上“骐骥驰骋”的新春祝福。 现场发布了“总台文创·大师系列”联名产品。该系列专注与中国美术、工艺、设计等领域的大师合作,将中华优秀传统文化与当代艺术语言深度结合,打造兼具文化内涵、艺术价值与收藏价值的国家级文化IP。 总台2026年“大春晚季”文创产品同日发布。产品品类包括春碗、春盘、春联、非遗陶瓷、摆件、玩偶、围巾、纪念封明信片套装、饮品、农产品等,覆盖生活消费等多元场景,激发文化市场的新活力。

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.