জানুয়ারি ২৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) অ্যারোবেটিক দলের সাতটি জে-১০ যুদ্ধবিমান মঙ্গলবার সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে পৌঁছেছে। বিমানগুলো আসন্ন ১০তম সিঙ্গাপুর এয়ারশো-তে অংশগ্রহণের জন্য এসেছে। এটি অনুষ্ঠিত হবে ৩ থেকে ৮ ফেব্রুয়ারি।
পিএলএ এয়ার ফোর্সের মুখপাত্র সিয়ে ফং জানান, এটি দলের ১৩তম বিদেশি ফ্লাইট প্রদর্শনী।
অন্যান্য অংশগ্রহণকারী দেশের বিমানগুলোর সঙ্গে মিলিত হয়ে একাধিক ফ্লাইট প্রদর্শনী করবে দলটি। তাদের টেক-অফ ও ল্যান্ডিং বিমানবন্দর আলাদা। সব প্রদর্শনী অনুষ্ঠিত হবে সমুদ্রের উপরে।
৬৪ বছর আগে গঠিত অ্যারোবেটিক দল ইতোমধ্যেই বিশ্বের ১৮০টিরও বেশি দেশ ও অঞ্চলে ৮০০টির বেশি প্রদর্শনী করেছে।
সূত্র: সিএমজি
সিঙ্গাপুরে পৌঁছেছে চীনের পিএলএ অ্যারোবেটিক দলের জে-১০ যুদ্ধবিমান
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.