নভেম্বর ২৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনের রাষ্ট্রীয়ভাবে দ্বিতীয় শ্রেণির সুরক্ষিত প্রাণী লাল শেয়াল। এমন একটি শেয়ালের দুর্লভ দৃশ্য ধরা পড়েছে উত্তর-পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের ছাংচি হুই প্রিফেকচারে।
বুধবার মুলেই কাজাখ স্বায়ত্তশাসিত কাউন্টিতে ধারণ করা ভিডিওতে দেখা যায়—বরফে ঢাকা মাঠের ওপর দিয়ে ধীরে-ধীরে হেঁটে যাচ্ছে শেয়ালটি। মাঝেমধ্যে থেমে পেছন ফিরে তাকানোর ভঙ্গি, দূরের পাহাড় আর সাদা বরফের নিস্তব্ধ প্রেক্ষাপটে তৈরি করেছে মানুষ-প্রকৃতি–জীবজগতের অপূর্ব সহাবস্থানের মূর্ত ছবি।
লাল শেয়াল ক্যানিডি পরিবারের একটি স্তন্যপায়ী প্রাণী। এর দেহ লম্বাটে, মুখ সরু আর কান বড়। পিঠ সাধারণত হলদেটে-বাদামি বা লালচে-বাদামি রঙের লোমে ঢাকা। কান-এর উপরের অংশ ও পায়ের বাইরের দিক কালো, আর ফুঁসে থাকা লম্বা লেজের ডগা থাকে সাদা।
সাম্প্রতিক বছরগুলোতে মুলেই কাউন্টি সরকার ঘাসজমি পুনরুদ্ধার, চারণভূমি সংরক্ষণ ও নানান পরিবেশগত পুনর্বাসন কার্যক্রম চালিয়ে আসছে। এসব উদ্যোগে স্থানীয় বন্যপ্রাণীর বাসস্থান উন্নত হয়েছে এবং এলাকার জীববৈচিত্র্য ক্রমশ সমৃদ্ধ হয়ে উঠছে।
ফয়সল/নাহার
তথ্য ও ছবি: সিসিটিভি
সিচিয়াংয়ের তুষারে বিরল লাল শেয়াল
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.