শুক্রবার বিকেলে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকখোঁ চীনের ছেংতু শহরে অবস্থিত সিছুয়ান বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন।
সাম্প্রতিক বছরগুলোতে সি ছুয়ান বিশ্ববিদ্যালয় ফ্রান্সের বেশ কয়েকটি প্রথম সারির বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক স্থাপন ও সম্প্রসারণ করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান অংশীদারদের মধ্যে রয়েছে সায়েন্সেস পো, প্যারিস ন্যান্টেরে বিশ্ববিদ্যালয়, তুলুস বিশ্ববিদ্যালয় এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড সিভিলাইজেশনস সহ প্রায় ২০টি প্রতিষ্ঠান। এই বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে প্রায় ২০টি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চীনের পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শহর ছেংতু; যা দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক শহর এবং আন্তর্জাতিক যোগাযোগের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। ১৯৮১ সালে ছেংতু ও ফ্রান্সের মন্টপেলিয়ার দুই দেশের মধ্যে প্রথম মৈত্রী শহর (সিস্টার সিটি) সম্পর্ক স্থাপন করে।
সূত্র: সিএমজি
সিছুয়ান বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাকখোঁ
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.